আমার ডিজিটাল চিঠিটা আপু এডিট করে.....................
ছোটবেলায় রেডিওতে একবারই মাত্র চিঠি লিখেছিলাম। রেডিওর উচ্চারণে নিজের নামটা শুনেছিলাম। অনেক বছর পরে আজ জীবনের প্রথমবারের মত রেডিওতে ডিজিটাল চিঠি (এসএমএস) লিখলাম। লিখার কারণটা না হয় নাই বললাম। তবে সুকন্ঠী আপুর প্রোগামটা জীবনে প্রথমবার শুনলাম। আপুর নাম আরজে দীনা। প্রেগামটা রেডিও আমার -এ। যখন এসএমএস করি তার একটু পরেই সাড়ে আটটার খবর শুরু হয়ে যায়। বাংলাদেশ বেতারের লম্বা সরকারী খবর। এরপর আবার রেডিও আমার এর অর্থ ও বাণিজ্য সংবাদ। এতণ ধরে মোবাইটা (এফএম) আমার সাথে ছিল। চালু ছিল। অথবা আমি ঐ রেডিও স্টেশনের সাথে ছিলাম।
যাহোক। ভাবলাম এইবার আপু আমার সেই চিঠিটা পড়বেন। আরো দেরী হলো। একটা গান বাজানো হলো অথবা সং প্লে করা হলো। এরপর আসল সেই মাহেন্দ্রণ।
আপুর সুকণ্ঠে আমার নামটা উচ্চারিত হলো। আমাকে সুন্দর কমেন্টের জন্য আপু অনেক অনেক ধন্যবাদ দিল। কিন্তু আমার চিঠিটা সবাইকে পড়ে শুনালো না।
আমি কিন্তু হতাশ হয় নাই। কারণ আপুর উদ্দেশ্যে আমার চিঠিটা ছিলো পারসোনাল। আর ব্যাক্তিগত চিঠিতো সবাইকে শুনাতে হয় না; তাই না?
তবে আমি সেই চিঠিটা আপনাদের না শুনাইয়া বরং পড়াই।
পড়েন, apu, i like you better than your program only for your sweet, cute, stylish and ......voice.
শুনেছি আপু নাকি কালকে বই মেলায় আসবেন। আমি আপুকে পেলে আমার চিঠি এডিটের কারণটা পারসোনাল্যি জেনে নিতে পারতাম।
এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট
সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন
দুঃখ খচিত পতাকা আমার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন
মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?
মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।