দুর দুর বুক কাঁপে, ধীরে ধীরে চলে
ঘোমটা মাথায় দিয়ে সারাক্ষণ থাকে
এদিক থেকে ঐ থেকে কতজনে আসে
বউয়ের মুখখানা দেখে দোয়া করে যাবে
সবার মুখে মুখে বউয়ের সুনাম
এমন লক্ষী বউ পাওয়া ভাগ্যের ব্যাপার।।
এভাবে দিন যায় মাস আসে
করিমনের সংসারও সুখের জোয়ারে ভাসে।
কোথায় থেকে কেমন করে কি হইয়া যায়
করিমনের স্বামী যেন কেমন হইয়া যায়
রাত বিরাতে ঘরে ফিরে মদে মাতাল
ধপাস করিয়া খাটে পড়ে থাকেনা খবর
করিমনের সংসার সুখ লাটে বেতাল।
করিমনের শুশুর শাশুড়ী ডাকেন তাহারে
সকল দোষ চাফিয়া দিল তাহারই ঘাড়ে
চোখের পানি মুছিয়া করিমন ভাবে তাহা
কেমন করিয়া লোকে তাহার উপর দোষ চাপায়
জনে জনে আসিয়া করিমনরে বলে
শুন করিমন ”সংসার সুখের হয় রমনীর গুণে”
দুঃখে কষ্টে অতিষ্ট করিমন মনে মনে ভাবে
একেমন বিচার জগৎসংসারে
যাহার দোষে এত অশান্তি এই সংসারখানায়
সে থেকে যায় সকলের অধরায়।।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




