অপেক্ষার নির্জনরাতে মুহুর্মুহু কলতানে
২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাদলা দিনে আলতো ঝরে পড়া বৃষ্টিতে
উজানতীরে আছড়ে পড়া ঢেউয়ে স্বপ্নগুলো ডানা মেলতো
স্নিগ্ধ বাতাসে ভেসে বেড়াতাম তুমি আর আমি
শিয়ালের ডাকে ঘোর ভেঙ্গে যেত
তবু উষ্ণতার রেশটুকু যতনে ঢেকে যেত
হৃদয়ের রূপালী কৌটোয় অশথের শীতল ছায়ায়।
জীবনের শ্রান্তিতে তোমার দু’কূলে বান ডেকেছিল
ফিরে আসব বলে সেদিন কাঁদিনি।
অথচ আজ উজানতীরের ঝরণা ধারা আমি
ভেঙ্গে পড়া ঢেউগুলো শুধু মিলিয়ে যায়
উষ্ণতার রেশটুকু জাগিয়ে দিতে ঝরে পড়ছে বৃষ্টি
শূণ্যতার ঘোর কাটাতে ডেকে চলছে শিয়াল
তবু বসে থাকি অপেক্ষার নির্জনরাতে মুহুর্মুহু কলতানে।
ছবিঃ-নেট।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন