somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুসাফির নামা
আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

অণুগল্পঃ দ্যা গড অব মিডিয়াম থিংস

০৩ রা মে, ২০১৬ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




রাত প্রায় দুইটা বেজে চলল। একের পর এক সিগারেট টেনে যাচ্ছে আসাদ। কোন মতেই অস্থিরতা যাচ্ছে না। ইদানিং প্রায় এমন হচ্ছে। ঘুম কাতুরে তার স্ত্রী এতক্ষণে গভীর ঘুমে চলে গেছে। অস্থিরতার মধ্যেই এটা চিন্তা করতেই তার রাগ হয়,এই কেমন স্ত্রী? স্বামীর ঘুম নেই আর সে দিব্যি ঘুমাচ্ছে। বারান্দা থেকে দূরে সোডিয়াম বাতির এক নির্জন ছায়াতে কয়েকজন লোক গোল করে বসে আছে। তারা যে বসে বসে কি করছে, তা আসাদ ভাল করেই জানে। কিন্তু আজ আসাদের ইচ্ছা করছে তাদের সাথে গিয়ে বসতে। কিন্তু এরা বেশিরভাগই ছিনতাইকারী হয়,সেটাই সমস্যা।


সকালে ১০টার দিকে আসাদের ঘুম ভাঙ্গল। নার্স এসে বলল,আপনার ঘুম ভাঙ্গছে?এই পাউরুটি আর কলাটা খেয়ে নিন-ঔষধ খেতে হবে।সে এখানে কেন জিজ্ঞেস করতে নার্স বলল,”আমি ঠিক জানিনা,আমি একটু আগেই ডিউটিতে এসেছি”। আসাদের কিছু মনে পড়ছেনা। এতটুকু মনে আছে, সে বারান্দা সিগারেট টানতে টানতে হাঁটছিল।আসাদ নার্সকে বলল,”আপনার কাছে মোবাইল আছে?” নার্স বলল,কোথায়ও কথা বলতে চাইলে ওয়ার্ডে টি এন টি লাইন আছে,সেখান থেকে কথা বলার জন্য।


অফিসে ডুকতেই আসাদের সামনে পড়ল তার বস।কোন কথা ছাড়াই বসের নাকের উপর একটা ঘুষি বসিয়ে দিল। পাশেই চিৎকার দিয়ে উঠল তার স্ত্রী, শায়েলা। তার নাক দিয়ে রক্ত ঝরছে। আসাদ দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে।

আসাদ বুঝতেছে তার মানসিক সমস্যা দেখা দিয়েছে। কিন্তু কাউকে সে বলছে না। যদি সবাই তাকে পাগল ভাবে! কোন সাইকোলোজিস্টের কাছে যাবে? না, না ওরা আরো বড় পাগল, আসাদের ধারণা।

আসাদের এমনিতে মানসিক সমস্যার কোন চিহ্ন নেই। কিন্তু হঠাৎ হঠাতই সে এমন কান্ড ঘটিয়ে ফেলছে, অনেকে দূর্ঘটনা ভাবলেও আসাদ বুঝতেছে, এটা দূর্ঘটনা নয়। একবার ভাবছে,অফিসের কাউকে বলবে। কিন্তু তাহলে সর্বনাশ হবে। কিছুদিন আগে তার প্রমোশন হয়েছে। এখন এটা জানলে, তার প্রতিদ্বন্দিরা একটা সুযোগ নেবে। আরেকবার ভাবছে, বউকে বলবে। কিন্তু সেও যদি পাগল ভেবে বসে। এত সুন্দর বউ সে হারাতে পারবেনা।

দিনের মধ্যে কতগুলো সিগারেট খায় তার কোন হিসেব নেই কিন্তু তিন চার প্যাকেট যে ক্রয় করে তার একটা হিসেব মাথায় থেকে যায়।

এরই মধ্যে বস ডেকে পাঠালেন। অস্থিরতার জন্য কাজগুলো ঠিকমত করা হয়ে উঠছেনা,বস হয়তো সে কফিয়তই চাইবেন। দোয়া কালাম পড়ে বসের রুমে ডুকলেন।আসাদ যা আশা করছিল, দেখলো তার বিপরীত।বসতো একগাল হাসি দিয়ে বললেন, "কি আসাদ সাহেব? প্রমোশনতো হয়ে গেল। আরে এরকম ওয়াইফ থাকলে কখনও কারো প্রমোশন আটকায়। শুনুন,আমার ওয়াইফ দু’দিনের জন্য আমার ছেলে-মেয়েদের নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে,এ দু’দিন আপনার ওয়াইফ আমার বাসায় থাকবে"। আসাদ শুধু- জ্বী স্যার, বলে বের হয়ে আসলেন।



ছবিসূত্রঃ-নেট।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:৪৮
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×