The meaning of life in my eye is written in verse . . .
জীবনের মানে
বেদুঈন আল মুসাফির
জীবন মানেই পথ চলা ভাই , জীবন মানেই হাঁটা ,
জীবন মানেই কোন রকমে কষ্টে যে দিন কাটা ।
জীবন মানেই সংগ্রাম ভাই জীবন মানেই লড়াই ,
জীবন মানেই কষ্টের মাঝে অল্প সুখের বড়াই ,
জীবন মানেই কষ্টের ঘামে সিক্ত দুটি পা ,
জীবন মানেই প্রখর রোদে উদাম একটি গাঁ ।
জীবন মানেই সুখ , দুঃখ , হাসি আর কান্না ,
জীবন মানেই বেদনার মাঝে আশার ছ-লনা ।
এই কি জীবন ? এর লাগি মন , কেঁদে ওঠে হায় হায় !
দুনিয়া থেকে যেতে চায়না স্বর্গের ঠিকানায় !
ওরা যে বোকা , মূর্খ অতি , বুদ্ধি নেইকো মোটে ,
তা নাহলে কেউ আলেয়া কিংবা মরিচিকার পিছে ছোটে ?
প্রভু তোমায় , দিয়েছে সময় , সময়টা খুবই অল্প ,
সেই সময়কে অবহেলা করে ; কোরনা শুধুই গল্প ।
জীবন পথের চলার গতি যখনই হবে শেষ ,
চলে যাবে তুমি পৃথিবীকে ছেড়ে , হবে যে নিরুদ্দেশ ।।

সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



