অদ্ভুত এক দেশে বসবাস আমাদের! নামে মুসলিম, কামে না! বেশীরভাগ ধর্মকে তোয়াক্কাই করে না; এত টাইম কোই! আর যারা বুক ফুলিয়ে সবার সামনে নিজেদের মুসলিম বলে জাহির করেন, তাদের বেশিরভাগই ধান্ধাবাজ, নাহয় কট্টরপন্থী। এখন আসি মূল প্রসঙ্গে। রাখঢাক না রেখেই বলি, সানি লিওনি একটি ইন্টারন্যাশনাল বেশ্যার নাম; এটা কমবেশি সবাই বেশ 'ভালভাবেই' জানি (সানি লিওনির অন্ধ ভক্তদের এভাবে আহত করার জন্য স্যরি!)। এতদিন বেশ্যাদের খোঁজ পাওয়া যেত অন্ধকার কোন শহরতলীতে, নাহয় 'লিটনের ফ্ল্যাটে', তা নাহলে কম্পিউটারের 'হিডেন' কোন ফোল্ডারে। বেশ্যাকে ১৫,০০০ টাকার টিকেট কেটে দেখার জন্য উচ্চবিত্ত, উচ্চমধ্যবিত্ত, এমনকি মধ্যবিত্তের এমন 'আগ্রহ' (পড়ুন লালসা) দেখে তাজ্জব বনে যাচ্ছি! বাংলাদেশ কত পবিত্র একটি জায়গা, বলার অপেক্ষা রাখে না। হাজার হাজার ওলি-আউলিয়ার দেহ ধারণ করে আছে এদেশের জমিন। লক্ষ লক্ষ মসজিদে ঢেকে থাকা অসংখ্য নগরী, মন্দির-গির্জা-প্যাগোডা - এসব মানুষের বিশ্বাস লালন করছে, মনুষ্যত্বের সাক্ষী দিচ্ছে, ভালো কাজের নির্দেশ দিচ্ছে। বেশ্যাবৃত্তিকে কোন্ ধর্ম ঠাঁই দিয়েছে বলুন শুনি! অনেকেই হয়ত বলবেন, "দরিদ্র মেয়েগুলো টিকে থাকার তাগিদে টাকার বিনিময়ে ইজ্জৎ বিকোচ্ছে, তোমার এত গায়ে লাগলে ওদের সাহায্য করো, পুনর্বাসন করো, পরে মানবতার বুলি আউড়াও!" সত্যিকারের 'দরিদ্র' বেশ্যা দেখতে চাইলে সানিকে না, আমাদের দেশের বস্তিগুলোতে ঘুরে আসুন। ৫ টাকার বিনিময়ে শয্যাসঙ্গী হওয়া মেয়েগুলোর জন্য, মাগুলোর জন্য চোখের পানি ফেলুন, সাহায্য করুন, মন থেকে আশির্বাদ বেরিয়ে আসবে! কিন্তু সানির মত হাই-ক্লাস বেশ্যাকে ১৫,০০০ টাকার টিকিট কেটে কেন দেখতে হবে, সত্যিই মাথায় ধরছে না! সানিরা বেশ্যাবৃত্তিকে শিল্পের পর্যায়ে, 'সম্মানজনক' পেশার পর্যায়ে নিয়ে যাওয়ার দোষেও দুষ্ট। 'মুক্তচিন্তার' মানুষদের কাছে প্রশ্ন রইলো, আগামির প্রজন্ম, ধরুন আপনার মেয়ে এসে যদি আপনাকে বলে, "বাবা আমি বেশ্যাবৃত্তিকে পেশা হিসেবে বেছে নিতে চাই। নেম, ফেম, মানি - সবই আছে এখানে!" তখন কি বলবেন মশাই!? আপনার মেয়ের জন্য যে ভালবাসা-নিরাপত্তা আপনি মাথায় রাখেন, সমাজের জন্যেও সেটা রাখুন, তাহলে সমাজকে ডাস্টবিন বানানোর আগে একটিবার হলেও দুশ্চিন্তা করবেন।
পুনশ্চঃ বাবা-দাদাদের প্রজন্মকে ছোট করে দেখার আগে একবার ভাবুন, তারা টিকেট কেটে মঞ্চনাটকের ললনা, বা সিনেমার অভিনেত্রীদের দেখতে গিয়েছেন, আমাদের মত বেশ্যাদর্শনে তো অন্তত বের হননি! আমাদের চেয়ে ঢের ভালো ছিলেন! মনুষ্যত্বের জয় হোক!

সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ৩:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




