somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুশাফ
একজন আম-প্রযুক্তিপ্রেমী। অনলাইনে সময় কাটানোর প্রিয় উপায় প্রযুক্তি বিষয়ক বিভিন্ন নিবন্ধ পড়া। বাংলা ভাষায় প্রযুক্তির উৎকর্ষ ছড়িয়ে দিতে আগ্রহী। পাইরেসিকে নিরুৎসাহিত করি। মনে-প্রাণে বাঙালি। রবীন্দ্রভক্ত এবং বাঙালি সংস্কৃতির একজন ধারক।

বিটকয়েন মাইনিং স্ক্রিপ্ট: কীভাবে রক্ষা পাবেন?

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিটকয়েন কী?
এটি একটি ডিজিটাল মুদ্রা এবং পেমেন্ট সিস্টেম। এই পোস্ট লেখার মূহুর্তে ১ বিটকয়েনের মূল্য ৬,৮৯৭ ইউএস ডলার বা প্রায় ৫,৭৪,৮১৭ টাকা।

বিটকয়েন মাইনিং কী?
বিটকয়েন তৈরির প্রক্রিয়া। জটিল গাণিতিক সমস্যা (হ্যাশ ফাংশন) সমাধানের বিনিময়ে একজন মাইনার নির্দিষ্ট পরিমাণ বিটকয়েন উৎপন্ন করতে পারে। এই সমস্যাগুলি সাধারণ সমস্যা নয়, অত্যন্ত জটিল ধরণের সমস্যা। যে কারণে এগুলি সমাধান করতে প্রচুর কম্পিউটার প্রসেসিং পাওয়ার প্রয়োজন হয়। অধিকাংশ ক্ষেত্রে একটি কম্পিউটারের প্রসেসিং পাওয়ারও যথেষ্ট হয় না। তখন বাইরে থেকে প্রসেসিং পাওয়ার সংগ্রহের প্রয়োজন পড়ে। যে কোনো সাধারণ ব্যবহারকারী তার কম্পিউটার থেকে প্রসেসিং পাওয়ার (সিপিইউ সাইকেল) সরবরাহ করতে পারে। এই সরবরাহের বিনিময়ে সে কিছু পরিমাণ বিটকয়েন লাভ করে। এটাই মাইনিং।

এই মাইনিংয়ে আমি কীভাবে ক্ষতিগ্রস্থ হতে পারি?
সাম্প্রতিক সময়ে বিটকয়েনের জনপ্রিয়তা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে বিটকয়েন মাইনারের সংখ্যাও বেড়েছে। উপরে যে বিনিময় মূল্য উল্লেখ করা হলো সে থেকেও বোঝা যায় বিটকয়েন মাইনিং কতটা লাভজনক। নিজে থেকে বিটকয়েন মাইনিংয়ে অংশ নিলে কোনো ক্ষতি নেই - এটা ব্যক্তিগত ইচ্ছা। সমস্যা হয় তখন যখন আপনার অজান্তে আপনার কম্পিউটারের প্রসেসিং পাওয়ার ব্যবহার করে অন্য কেউ বিটকয়েন মাইনিং করতে থাকে যা থেকে আপনি কিছু লাভ করেন না। এতে আপনি দুইভাবে ক্ষতিগ্রস্থ হন - এক, সিপিইউ সাইকেল বিটকয়েন মাইনিংয়ে ব্যবহৃত হওয়ায় আপনার নিজস্ব কাজগুলি মন্থর হয়ে পড়ে এবং দুই, বাড়তি প্রসেসিং পাওয়ার সরবরাহ করতে কম্পিউটার বাড়তি বিদ্যুৎ ব্যবহার করে। সুতরাং, আপনার কাজ হয়ে পড়বে ধীর এবং মাস শেষে আপনি বাড়তি বিদ্যুৎ বিল গুণবেন।

বর্তমান ইন্টারনেটের যুগে কম্পিউটার চালনাকালীন একটা বড় সময় মানুষ ব্যয় করে বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে। কিছু কিছু ওয়েবসাইট বাড়তি আয় করতে এখন ব্যাকগ্রাউন্ডে বিটকয়েন মাইনিং স্ক্রিপ্ট বসিয়ে থাকে। এতে আপনি যখন ঐ সাইটগুলি ভিজিট করেন আপনার অজান্তে বিটকয়েন মাইনিং চলতে থাকে। কিছুদিন আগে টরেন্ট ডাউনলোডের জনপ্রিয় ওয়েবসাইট পাইরেটবেতে বিটকয়েন মাইনিং স্ক্রিপ্ট পাওয়া গেছে। এরকম বিভিন্ন সাইটে বিটকয়েন মাইনিং স্ক্রিপ্ট বসানো হচ্ছে।

কীভাবে রক্ষা পাবেন?
সাধারণ ব্যবহারকারীর জন্য কোনো ওয়েবসাইটে বিটকয়েন মাইনিং স্ক্রিপ্ট আছে কিনা বুঝা কঠিন। সহজ সমাধান হলো, সাইট লোড হবার সময় এ ধরণের কোনো স্ক্রিপ্ট থাকলে সেগুলি ব্লক করে দেয়া। সেজন্য প্রয়োজন একটি কন্টেন্ট ব্লকার। uBlock Origin হচ্ছে সেই কন্টেন্ট ব্লকার। ক্রোম-ফায়ারফক্স সহ জনপ্রিয় সব ওয়েব ব্রাউজারের জন্য ইউব্লক অরিজিন পাওয়া যায়। ইউব্লক অরিজিনের ফিল্টার লিস্টে "uBlock filters - Resource abuse" ফিল্টারটি এনাবল করে নিতে হবে (বাই ডিফল্ট এনাবল করাই থাকে)। এটা বিটকয়েন মাইনিং স্ক্রিপ্টগুলিকে চালু হওয়া থেকে বিরত রাখবে।

ফায়ারফক্সে ইন্সটল করতে এখানে ক্লিক করুন
ক্রোমে ইন্সটল করতে এখানে ক্লিক করুন
অন্যান্য ব্রাউজারের জন্য এখানে দেখুন
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

×