২০১৩-২০১৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিশুখাদ্য গুঁড়োদুধ এবং জীবনরক্ষাকারী ওষুধ এর উপর অতিরিক্ত কর আরোপ এর প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। এই সিদ্ধান্ত কার্যকর করা হলে বাজারে শিশুখাদ্যের দাম এবং জীবন রক্ষাকারী এন্টিবায়োটিক এর দাম বেড়ে যাবে। যা অলরেডী দেখাও যাচ্ছে। অর্থমন্ত্রীকে বুঝতে হবে, বাচ্চারা গুঁড়োদুধ শখে খায়না আর ওষুধও শখে সেবন করে না। অতিরিক্ত ট্যাক্স আরোপ করার আরও অগনিত ক্ষেত্র থাকার পরও কেন এদুটি অতি প্রয়োজনীয় প্রোডাক্ট এর দিকে নজর দেয়া হলো তা আমাদের মত আম জনতার মাথায় আসছে না।
সিমকার্ডের ট্যাক্স কমিয়ে এবং গাড়ীর ট্যাক্স কমিয়ে, মাত্র ১০% ট্যাক্স এ কালোটাকা সাদা করার সুযোগ করে দিয়ে সাধারন মানুষের (বিষেশত শিশু ও রোগীদের ) ব্যবহার্য্য জিনিষের উপর অতিরিক্ত করআরোপ কোন মতেই কল্যাণকামী রাষ্ট্রের সাথে যায় না।
মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
সংযোজন:
প্রয়োজনীয়তা অনুধাবন করে মূল পোস্টে কমেন্টটি অন্তর্ভুক্ত করে দিলাম।
৬ নং কমেন্টএ সপ্নাতুর আহসান বলেছেন:
একজন রিকশাওয়ালা একটি অ্যান্টিবায়োটিক এর কোর্স (৫/৭টা) কেনার আগে একদিন দাম জিজ্ঞাসা করে, তার পরদিন অতি লজ্জায় জিজ্ঞাসা করে দাম কম রাখা যাবে কি না।
আর যদি দাম বাড়ানো হয় তাহলে এই সমস্ত মানুষকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেয়া ছাড়া কিছু হবে না। ইনারা আর দোকানের আশেপাশে ভিড়বেন না।
শিশুখাদ্যের দাম বাড়লে নিম্ন আয়ের মানুষের দুর্গতির সীমা থাকবে না। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



