ব্লগ লেখা শুরু করতে না করতেই, ব্লগে আসতে না আসতেই ঘরে ফেরার গান শুরু হয়ে গেছে । এমন ব্লগে থাকার চেয়ে কিংবা লেখার চেয়ে না লেখাই ভালো । আগেই বলেছি ব্লগের সাধে সম্পর্কটা নতুন নয় , দীর্ঘদিনের কিন্তু সে কেবল পাঠক হিসেবেই । কিন্তু ব্লগ করতে শুরু করছি কেবল অমনি দুজন জনপ্রিয় তুখোর ব্লগার এস্কিমো আর রাশেদ ভাইকে ব্যান করা হয়েছে নিয়ম শৃংখলা ভংগের দায়ে । আমি মানি আইন সবার জন্য সমান কিন্তু যে ইস্যুতে তারা ব্যান হয়েছেন সেখানে কর্তৃপক্ষের ভাবার অবকাশ ছিল । কেননা খুবই স্পর্শকাতর বিষয় নিয়ে আঘাত করা হয়েছিল বলেই এমন হয়েছে । একটি স্বাধীন দেশের কোন নাগরিক ই এমন অন্যায় মেনে নিতে পারে না ।
আমি একজন নতুন ব্লগার হিসেবে দাবি করি ব্লগে আগের মতন সুন্দর পরিবেশ ফিরে আসুক । রাশেদ, এস্কিমোকে আনব্যান করা হোক ।
তাহলেই ব্লগের সকল সদস্যরা তাদের কলম বিরতি বন্ধ করবে । আমরা আবার আগের মতন সুন্দর প্রাণবন্ত আর উচ্ছ্বল সামহোয়ার পাবো ।
কর্তৃপক্ষকে সর্নিবন্ধ অনুরোধ করি ব্লগের সুন্দর পরিবেশ ফিরে আনুন । অভিমান করে ব্লগারদের চলে যেতে বাধ্য করবেন না । কেননা এই ব্লগের সাথে সকল ব্লগারেরই একটি আত্মিক সম্পর্ক হয়েছে । দেখুন এই মুহুর্তে ব্লগে লগ ইন কতজন আর লগ ইন না করে ছল ছল চোখে তাকিয়ে আছে কতজন !!!!!!
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৮ বিকাল ৫:২৩