কানসাটে জনতার জয় হয়েছে। সাধারণত মনে হতে পারে এটা বোধ হয় একান্তস্থানীয় জনতার জয় মাত্র। আর কানসাটের সমস্যাটা বোধ হয় শুধু আঞ্চলিক। কিন্তু হালে এর ধারণা পালটাতে শুরু করেছে। নোয়াখালী অঞ্চলে আন্দোলন হয়েছে। তার আগে চট্টগ্রামে সংঘবদ্ধ হয়েছে একটি গোষ্ঠী। তারা আলিটমেটাম দিয়েছে সরকারকে।
আরো কয়েক জায়গাতেই মানুষ ক্ষোভ প্রকাশ করেছে পল্লীবিদু্যৎ এর বিরুদ্ধে।
এখন মনে হয় কানসাট ছড়িয়ে পড়বে সারা দেশে।
পল্লীবিদু্যতের মিনিমাম চার্জ নিয়ে আন্দোলন হলে পিডিবিকেও তার মাসিক চার্জ নিয়ে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু মানুষকে শোষনের এই প্রক্রিয়া বন্ধ হওয়া উচিৎ বলে আমি মনে করি। আর এজন্য সচেতন মানুষ সবাইকে এগিয়ে আসতে হবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



