বাংলাদেশে রাজনৈতিক দলের সংখ্যা কত? সঠিক পরিসংখ্যান কি কেউ দিতে পারবেন?
দুইশ, চারশ,এমন সংখ্যা একেকজন একেকরকম দিতে পারেন তাতে আমার আপত্তি নেই। কিন্তু যদি জিজ্ঞেস করি, বলুনতো বাংলাদেশে ইসলামের নাম ব্যবহার করে এমন রাজনৈতিক দলের সংখ্যা কত?
কেউ হয়তো মাথায় হাত দেবেন। কেউ আকাশের দিকে তাকাবেন। কেউ চোখ বুঝে ভাবতেও পারেন।
মাথায় হাত দিয়ে চুল গুনতে পারেন কেউ।
আকাশের দিকে তাকিয়ে তারা গুণতে পারেন কেউ। আর যারা চোখ বুঝবেন তারা চিন্তা করবেন কোন সংখ্যার পরে কতটা শূণ্য দিলে সঠিক সংখ্যাটা বের হবে সে বিষয়ে।
তবে আমার কথা হলো, ইসলাম এক, রাসুল এক, আল্লাহ এক। কোরআনও একটি। হাদিসও একই রাসুলের কর্মকাণ্ড থেকে উদ্ভুত। তাহলে এতগুলো দলের অস্তিত্ব কেন?
জবাব হতে পারে একটাই - ক্ষমতা ক্ষমতা এবং ক্ষমতা।
সুতরাং বাংলাদেশের ইসলামী দলগুলোর কথা মনে এলে যারা মনে করেন যে একাত্তরেই তাদের বড় অংশ অপকর্ম করেছে তা কিন্তু নয় আগামীতেও তাদের কেউ না কেউ একাত্তরের মতো ঘটনা ঘটিয়ে দিতে পারে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



