গত দিন সন্ধ্যে বেলা
ঠিকানা টুকু হাতড়ে পাওয়া
জীর্ণ শীর্ণ এক টুকরো কাগজে
থেমে গেল দৃষ্টি কালো কালো অক্ষরে,
২৫/৭ ব্লক –ডি,নীলগঞ্জ উত্তর পাড়া
কাগজি ফুলের গেট
জংধরা লোহার জানালা ---
বাকি অংশ মুছে গেছে দীর্ঘদিনের অযত্নে
এবং বৃষ্টির ছোপ ছোপ প্রলেপে,
রাশি রাশি কালো ধোঁয়া
কাগজের ভাঁজে মনে পড়ে পিঠা পুলি
পৌষের সাজে ,
আলোহীন আকাশে ঠিকানা যেন
পৌঢ় খামে বাদামি গোধূলি ।
ছেঁড়া পাতায় ভাসা ভাসা মায়া
দুলে ওঠে ঘরময় এককোণে
ছায়া ,
খুঁজে পাইনি তখন
একটু জ্যামে পণ্ড হওয়া
হারিয়ে ফেলা নাম
হাত ঘড়িটার কাঁটার মাঝে ঘুরছে
হতবাক,
ঘুরে ওঠে মাথা
ঘেমে ওঠে পিঠ
স্মৃতি ভেসে যায় ভেলা হয়ে
অনামিকার বাহুডোরে ।
১১/০৮/১৩
রবিবার,দুপুর ৩.৪৫
শ্রীপদ্দী, যশোর।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



