somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে রক্তের দাগ মুছবে না কখনো

২২ শে মে, ২০১৭ রাত ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জুতো খুলতেই দেখি পায়ের পাতা রক্তে লাল ।আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝর্নার পানি পড়া দূরে থেকে দেখছি।পানি মনে হচ্ছে না,মনে হচ্ছে রক্তের ঝর্ণা।রক্তেমাখা ছোট ছোট বাচ্চাদের মাথা একে একে সেই রক্তের ঝর্ণার সাথে আসছে।সব গুলো মাথার চোখ গুলা আমার দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে।এমন ভাব যেন আমি খুবই আপন।মাথা গুলো ভেসে আমার পাশ দিয়ে যাচ্ছে।ভেসে যাবার সময় জিজ্ঞাস করছে।আমাকে কেন খুন করলে?? মনে রাখ রক্তের নদী তোমার অস্তিত্বে মিশে থাকবে।হাতে রক্তের দাগ মুছতে পারবে না আজীবন।এই দেখ না, তুমি কিভাবে আমার রক্তে ভেসে যাচ্ছ।একটুপর উপদব্ধি করলাম,
হ্যাঁ,তাই তো !! আমি ডুবে যাচ্ছি ধিরে ধিরে রক্তে।দেখতে দেখতে গলা পর্যন্ত ডুবে গেলাম।
চিৎকার দিতে চাইলাম গলা দিয়ে আওয়াজ বের হল না,মুখ দিয়ে রক্তে পেটে চলে গেল।দম বন্ধ হয়ে যাচ্ছে,শ্বাস নিতে কষ্ট হচ্ছে।আমি কি মরে যাচ্ছি?স্বপ্ন দেখছি না তো?অনেক জোরে আতঙ্ক নিয়ে চিৎকার দিলাম,আওয়াজ বের হল না।শুধুই গো গো শব্দ বের হল গলা দিয়ে।
চোখ মেললাম তখন,একটা বাচ্চা, অনেক পরিচিত ডাকছে আম্মু উঠ।কি হল তোমার?
চোখ খুলে দেখলাম পরম মায়ায় ভালবাসায় আমার দিকে রাজ্যের ভয় নিয়ে তাকিয়ে আছে একটা নিষ্পাপ শিশু।হাত গুলো আমার গাল ছুঁয়ে দিচ্ছে।আমার বুকের উপর শুয়ে আছে।দাতঁ গুলো এখনো ভাল করে উঠে নি।চোখ খুলতেই বাচ্চাটা চলে গেল। অবাক কান্ড এতো ছোট শিশু হাটতে পারে।কথাও বলতে জানে।এসব কি ঘটছে আমার চারদিকে!!
ভয় পেয়ে গেলাম আবার,যদি সেই রক্তের নদীতে ডুবে যাই।বাচ্চাটাকে নিরাপদ মনে হচ্ছে।অন্তত একেই বিশ্বাস করা যায়।হন্ন হয়ে খুঁজা শুরু করলাম।পেলামও একটু দূরে এক কোনায় রুমে জড়সড় হয়ে বসে আছে।
ভাল করে খেয়াল করলাম।হ্যাঁ হুবহু আমার প্রতিচ্ছবি।নাকটা ঠিক আমার মতই লম্বাটে,চোখের দৃষ্টিও আমার মতই শান্ত।ভাষা চোখ দেখে পড়ার উপায় নেই।তবুও কেন জানি মনে হচ্ছে এর ভাষা আমার ভাষা আলাদা না।
দৌড় দিয়ে কাছে গেলাম,ছুঁয়ে দেখতে চাইলাম।বাচ্চাটা দূরে সরে গেল,আরও কাছে গেলাম আবারও দূরে সরে গেল।
--তুমি কি আমাকে ভয় পাচ্ছ?
আস আমার কাছে,ভয় নেই।
তোমার হাত দাও।বাচ্চাটার ভয় গেল না চোখ থেকে।
বলে উঠলো।।
আমাকে তুমি আলো দেখতে দিবে তো?আমাকে আমি হয়ে পৃথিবীতে আসতে দিবে তো??অন্ধকারেই রক্ত নদীতে ফেলে দিবে না তো?
শুনেই চমকে উঠলাম।বছর কয়েক আগের কথা মনে পড়ে গেল।অপরিণত নরনারীর ভালবাসার নির্মম সত্য।সত্যি আমার আর কোন উপায় ছিল না।আবার ভয় আমাকে গ্রাস করছে।হাত রক্তে লাল হয়ে আছে,পায়ের মাটি থেকে রক্ত বের হচ্ছে।ধিরে ধিরে আমাকে ডুবিয়ে নিচ্ছে।
চিৎকার করে বললাম আমি বাচঁতে চাই, বাচঁতে চাই।কেউ শুনল না।
আমার কন্ঠ প্রতিধ্বনিত হল আমার ভাষাতেই,তবে পরিচিত এক শিশু কন্ঠে।ছেলে না মেয়ে বুঝা গেল না।
বলে উঠলো আমিও বাচঁতে চাই।

ছবি: সংগ্রহীত
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৭ দুপুর ১:৩৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

×