somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিলম্বিত যাত্রা

০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



(১)
মুহুর্তের নোটিশে যাত্রা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ড্রাইভার পুলক। তেল চকচকে পাজেরোর ড্রাইভিং সিটে বসে সে এখন গুনগুণ করে গান ভাজছে। তার বস সাবেক এম.পি বায়জিদ সাহেব ব্যক্তিগত জরুরী মিটিংয়ে ব্যস্ত। ঘড়িতে এখন দুপুর দুইটা বেজে তিরিশ মিনিট।
ঠিক দুইটা চিল্লিশের মাথায় বায়জিদ সাহেব হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলেন। গাড়ীতে চেপে শুধু একটা শব্দই উচ্চারণ করলেন-“কুইক”। গন্তব্য ড্রাইভারের জানা, রকেট গতিতে ছুট লাগালো সে। কোথায় জানি ডায়াল করে তার বস মোবাইলে বলতে শুরু করলেন-“আমি এক্স জ্বালানীমন্ত্রী বায়জিদ তালুকদার বলছি... হ্যা হ্যা, আমার ঐ ট্রেনেই যাবার কথা, বাট...আমার তো আসতেই আরো চল্লিশ মিনিট লাগবে। হুম...এক কাজ করুন। ট্রেন ডিলে করান। জাস্ট তিরিশ মিনিট লেট করালেই চলবে। উহু,না না, এই ট্রেনেই যাওয়া লাগবে, ইমার্জেন্সি। যা বলছি শুনুন, ট্রেন ডক ইয়ার্ড থেকেই যেনো বের করা না হয়, পাবলিকের সেন্টিমেন্টের কোন ঠিক ঠিকানা নেই। ওকে, রাখছি”।

(২)
আকস্মিক ইন্টারভিউর ডেট পড়ায় অন্য কোনো টিকেট না পেয়ে বাধ্য হয়েই ফার্স্ট ক্লাসের টিকিট নিতে হলো আরমানকে। এরপর তাড়াহুড়া করে ষ্টেশনে এসে দেখে ট্রেন ছাড়তে দেরী হবে। দুপুর তিনটার ‘গোধুলী’ তিনটা ত্রিশেও এখনো লাইনে এসে পৌছেনি। ডক ইয়ার্ডে নাকি জরুরী মেরামত সারছে। সময়মতো পৌছতে পারবে কিনা সেই টেনশনে আরমান রীতিমত ঘামছে। এদিকে মাইকে তরুণী বকেই চলেছে-“আন্তনগর ঢাকাগামী মহানগর গোধুলী এক্সপ্রেস এখন ডক ইয়ার্ডে আছে, ডক ইয়ার্ডে জরুরী মেরামত শেষে ৫ নম্বর লাইনে দিতে বিলম্ব হবে। এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত...”। বিরক্ত আরমান অগত্যা বসার জায়গা না পেয়ে পত্রিকা বিছিয়ে মাটিতেই বসে পড়লো।

(৩)
পাশের সিটের লোকটাকে চেনা চেনা লাগছে আরমানের। সম্ভবত বড় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব হবেন। হবেই না বা কেন? ফার্ষ্ট-ক্লাসে কি আর তার মতো বেকাররা চড়ে নাকি?! সেলফোনে কথা বলছে লোকটা-“আরে, ওনাকে বলো বায়জিদ তালুকদার নিজেই এ বিষয়ে জানতে চেয়েছেন”।
হুমম, এ কারণেই চেনা চেনা লাগছিলো ভদ্রলোককে। সাবেক জ্বালানী-মন্ত্রী বায়জিদ তালুকদার। বাহ! আজ তার ভাগ্যটাই ভালো-ভাবছে আরমান।
কল শেষ করে মন্ত্রী সাহেব আরমানের দিকে ফিরে বললেন-“অনেক্ষণ ওয়েট করতে হলো আপনাদেরকে, তাইনা?”। “আপনাকে স্যর ওয়েট করতে হয়নি বুঝি?” বলেই মনে মনে জিভ কাটলো আরমান। কি বলতে কি বলে ফেললো কে জানে। “আরেহ, নাহ। আমি আসতেই তো ট্রেন লাইনে এলো”, বলেই মন্ত্রী লম্বা করে দম নিয়ে আসনে গা এলিয়ে দিলেন।
আরমান ভাবছে, কিছু কিছু মানুষ সত্যিই ভাগ্যবান। দেরী করলেও ফলাফল হাত ফসকায় না।
আরমান কি জানে, আজ তার ইন্টারভিউ মিস হলে তার জন্য পাশের লোকটাই দায়ী থাকবে??!!
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ৩:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×