somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদর্শ জাতিগঠনে কাঙ্ক্ষিত শিক্ষাব্যবস্থা

১২ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যদি প্রশ্ন রাখা হয়, ছাত্ররাজনীতির নামে শিক্ষাঙ্গনে আজ যে অরাজকতা, আধুনিকতার নামে উঠতি ‘রোমিও’দের যে বখাটেপনা, জনসেবা ও দেশপ্রেমের বুলি আউড়ে যে অবাধ দুর্নীতি ও মানব- শোষণ, অগ্রচিন্তার যবনিকায় যে বিবেক-বিধ্বংসী জুয়ার আড্ডা বা সুন্দরী-প্রতিযোগীতার অন্তরালে যে বেলেল্লাপনা, অর্থনীতির ছদ্মবেশে লুন্ঠন ও কুসীদের যে জয়যাত্রা, গনতন্ত্রের আড়ালে যে প্রভুত্ব প্রতিষ্ঠার উপযোগীতা, নারীমুক্তি ও শিল্পকলার মোড়কে যে অবাধ লাম্পট্যের জোয়ার- এর উৎসমূল কোথায়?

সর্বস্তরের নাগরিকই একবাক্যে শিকার করবেন এ বিষবৃক্ষের কান্ডমূল হচ্ছে অসুস্থ “শিক্ষানীতি”।

যাকে বাল্যকালে ‘দুধের সাথে পানি মিশানোর’ অংক শিক্ষা দেওয়া হয়, বড় হয়ে তার চর্চিত ভেজাল কার্যক্রমকে হাজারো “মোবাইল কোর্ট” দিয়েও কি দমন করা সম্ভব?
যে শিশুকে শেখানো হচ্ছে ‘সুদ-কষা’র গনিত, তার ঘুষ আশ্রিত ভবিষ্যতকে সহস্র “দুদক”এর বুলডোজার দিয়েও কি বদলানো যাবে?
যেসব শিক্ষানবিশরা ‘ডারউইন’এর “বানর মনমানসিকতা”য় বেড়ে উঠবে তাদের কাছ থেকে পশুবৃত্তি ছাড়া অন্যকিছু আশা করা কি অলীক-কল্পনা নয়?
যে প্রজন্মকে ‘ফ্রয়েড’এর “যৌন মতবাদ” বা ‘মারক্স’এর “বস্তুবাদ” গিলানো হয় সে প্রজন্মকে মনুষ্যরূপি সারমেয় কিংবা অন্ধকারের গন্ধমূষিক ছাড়া আর কিইবা বলা যেতে পারে?

তাই এরকম “শিক্ষানীতি”র নির্যাসে পুষ্ট পাশ্চাত্যের অক্সফোর্ড-কেম্ব্রিজ-হার্ভার্ড কিংবা দেশের বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে কাম-কাতর ক্লিনটন,মানবরক্তপিপাসু বুশ,কুখ্যাত কালা-জাহাঙ্গির কিংবা পাপিষ্ঠ জয়নাল হাজারীদের মত আত্মবিক্রীত কিছু ক্রীতদাসই উপহার দিয়েছে এবং দিয়ে যাচ্ছে।

এ জাতীয় নীতিহীন শিক্ষানীতির কল্যাণে আজ দেশ পাচ্ছে অজস্র “বৃদ্ধাশ্রম”,বেঙের ছাতার মতো গজাচ্ছে “মাদক-পুনর্বাসন কেন্দ্র”, জমে উঠেছে “বেবী-কেয়ার সেন্টার” এর রমরমা ব্যবসা, “নাইটক্লাব” ও “পতিতালয়” নামের লা’নতের গুদাম।

এ শিক্ষানীতির বিষ-ইন্ধনে লালিত-পালিত জ্ঞানপাপীরা আজ “নামাজ”কে বিলুপ্ত করতে “মেডিটেশন”এর প্রচলন করছে,মানুষের “ঈমান”কে দুর্বল করার নিমিত্তে বাজারজাত করছে “কোয়ান্টাম মেথড”,ইসলামের যাকাত ব্যবস্থাকে নির্মূল করতে গঠন করছে নানান তহবিল, “রোজা”র মত বিধানকে হেয় করছে ‘হিমু দিবস’, ‘উপবাস দিবস’এর ফানুস উড়িয়ে, হজের গুরুগাম্ভীর্যকে ধ্বংস করছে রংবেরঙের পর্যটনকেন্দ্রের মরীচিকা আর হানিমুন-ভ্রমন প্যাকেজের পসরা সাজিয়ে।

কিন্তু পরিত্রাণ কোথায়? নিঃসন্দেহে একটি নিখুত ও অনুপম শিক্ষানীতিই পারে একটি আদর্শ জাতি গঠন করতে, যে শিক্ষানীতি বিশ্বকে উপহার দিয়েছিলো আবু বকর (রাঃ)এর মতো বিজ্ঞ সুশাসক,উমার ও ওমর বিন আব্দুল আযীয(রাঃ)এর মতো ন্যায় বিচারক,খালিদ বিন ওয়ালিদ ও সা’দ বিন আবি ওয়াককাস(রাঃ)এর মতো বীর সিপাহসালার,ফাতিমা কি আয়েশা (রাঃ)এর মতো পূত পবিত্র মহীয়সী নারী।


যে শিক্ষানীতি মানুষের স্বকপোলকল্পিত তার স্বাভাবিক পরিনাম ও অবধারিত পরিনতি হচ্ছে পুনঃপুনঃ পরিমার্জন,বারংবার পরিবর্ধন ও অশ্বডিম্ব সদৃশ বায়বীয় ফলাফল। মানবসন্তানের জন্য উপযুক্ত শিক্ষানীতি হবে তাঁরটাই যিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমগ্র মানবের রক্ষক ও শিক্ষক...সেই মহান রব্বুল আলামীনের অবিসাংবাদিত ও সুনির্ধারিত সুনিপুন শিক্ষানীতি।

আরো পড়ুন
ক্লিক করুন
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ২:০৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×