somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালীদের “জেমস বন্ড ব্রীজ” ভ্রমণ।

০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসী বাঙালীদের মন শত ব্যস্ততার মাঝেও অন্তত একটা দিন কিছুটা সময় নিজেদের মতকরে কাটানোর জন্য ব্যাকুল হয়ে থাকে। আর সেটা যদি হয় ভ্রমণ ,তবেতো হবেনা কোন কথন। তুরস্কে ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী মায়াবী এক শহরের নাম আদানা। এই শহরে উঁকি দিলেই এর পরতে পরতে লুকিয়ে থাকা মায়াবীজালে আটকা পড়বে যেকেউ, নেইযে সন্দেহ তাতে কোন। শহরেতে মোরা আগে থেকেই ছিনু ৯ জন, যোগ দিল এসে নতুন আরো তিনজন, তাদের নিয়েই এবারের ভ্রমণ আয়োজন। পাহাড়ি আঁকাবাঁকা পথধরে ছুটে চলেছি আমরা, হঠাত গাড়ির জানালা দিয়ে অনেক দূরে সুউচ্চ দুই পাহাড়ের মাঝে একটা খাঁজ দেখিয়ে হাসান আমাকে জিজ্ঞেস করছে ,মুজাহিদ ভাই ওটা কি? দীর্ঘ নীরবতা ভেঙ্গে একটু গলা ঝেড়ে জবাব দিলাম, আরে বোকা সেখানেইতো লুকিয়ে আছে আসল রহস্য।খানিকবাদে গাড়ি থেকে নেমে ভোঁ দৌড় দিল হাসান,কিন্তু খাঁজের কাছে আসতেই তার চোখ চড়কগাছ, এত ভয়ংকর সুন্দর সে যে আগে খুব কম দেখেছে সেটা তার অভিব্যক্তিই দেখে যেকেউ হলফ করে বলে দিতে পারে। পোড়া পাথরের লাল আলোয় যেন আলোকিত চারপাশ, এরি মাঝে ভাই ,ভূমি থেকে প্রায়, ৬০০ ফুট উঁচু ,পাহাড়ের নিচু দিয়ে ছুটে চলেছে নীলাভ ঝর্ণাধারা, সে কি মনভুলানো ,হৃদয়জুড়ানো অপরূপ সজ্জা। এলোমেলো আর খাঁজকাটা সোজা খাঁড়া পাহাড়ের একপাশ কেটে ভ্রমণ পিপাসুদের জন্য বানানো হয়েছে দীর্ঘ ৬ কিলোমিটার রাস্তা । লক্ষ্য একটায় , টূরিস্টদের সত্যিকার প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া।গা ছমছমে এই রাস্তায় অনেক কিছু মনকে শিহরিত করবে বারবার,সাথে পাহাড়ি বাদুড়ের কর্কশ ডাক হয়তো রোমাঞ্ছটা বাড়িয়ে দিবে কয়েকগুণে। যাহোক রাস্তার শেষে দেখা মিলে গেল আরেক পুরনোকৃত্ত্বীর “জার্মান ব্রীজ” যেটি অধুনা “জেমস বন্ড ব্রীজ” নামে পরিচিত ( জেমস বন্ড সিরিজের "স্কাইফল" ছবির কিছু অংশ এখানে ধারণ করা হয়েছে) ।ওসমানীয় সাম্রাজ্যের প্রায় শেষের দিকে ১৯০৭ সালে ইস্তাবুলকে- বাগদাদ- হিজাজ মহাসড়কে যুক্তকরে যোগাযোগব্যবস্থা আরো উন্নত করার লক্ষ্যে ২১ জন শ্রমিক ও একজন জার্মান ইঞ্জিনিয়ারের নেতৃত্বে এর কাজ শুরু হয়, দীর্ঘ ৫ বছর পরে ১৯১২ সালে এটি ট্রেন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। জার্মানির পক্ষ থেকে এটি নির্মিত হয় বলে এটি জার্মান ব্রীজ নামেই পরিচিতি পাই। দৈঘ্যে ১৭২ মিটার লম্বা চার পিলার বিশিষ্ট এই ব্রীজটির অনন্য বৈশিষ্ট্য হল, ইস্পাতের খাঁচায় পাথর বুনন কৌশল ব্যবহার করে তৈরি করা হয়েছে এটি, এর বৃহদাকার পিলারগুলো, যেগুলোর উচ্চতা মাটি থেকে প্রায় ৯৯মিটার।
এবারের যাত্রার আমেজটা ছিল একটু ভিন্নমাত্রার, কারণ একটাই আদানার সব বাঙালিরা ছিল এবারের যাত্রাসংগী। যাত্রাপথে সবার সরব উপস্থিতি আনন্দের মাত্রাটা বাড়িয়ে দিয়েছিল অনেকগুণে।


সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×