somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভবিষ্যতের বিশ্ব নেতৃত্বঃ উর্বর ভূমি, প্রাকৃতিক বীজ, জনশক্তি ও বাংলাদেশ প্রসঙ্গ

০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক বীজে কোটি বীজ, এক বীজে বিশ্ব
বীজ হাতছাড়া হলে, হয়ে যাবে নিঃস্ব।


করোনা পরবর্তী পৃথিবীতে সবচেয়ে গুরুত্ব পাবে যে জিনিসগুলো সেগুলো হলঃ
১) খাদ্য নিরাপত্তা
২) সাইবার নিরাপত্তা
৩) বায়ো-জেনেটিক নিরাপত্তা
৪) স্বাস্থ্য ঝুঁকি নিরাপত্তা

এই চাহিদাগুলোর মধ্যে চাইলেই সব দেশই সবগুলো শর্ত পূরণ করতে প্রাকৃতিকভাবেই সক্ষম নয়। করোনা ভাইরাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ধরনের দুর্যোগে সবচেয়ে বড় প্রয়োজন খাদ্য নিরাপত্তা, আর এই চাহিদা পূরণে আল্লাহ্‌ আমাদের উর্বর মাটি আর শক্তিশালী বীজ দিয়ে যে অফুরন্ত নিয়ামত দান করে রেখেছেন তা পূর্ণভাবে উপলব্ধি করে সেটার মুল্যায়ন করার এখনই সময়।

দুর্ভাগ্যজনক হলেও বাস্তবতা এই যে, আজকে দেশে উৎপাদন ও বিপণন খাতে সবচেয়ে অনিশ্চয়তার মধ্যে দিয়েও কৃষক নিতান্তই অনন্যোপায় হয়ে খাতটি টিকিয়ে রেখেছে। ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ দেশই নিজেদের উৎপাদিত পণ্যে নিজেদের খাদ্য চাহিদা মেটাতে অক্ষম, সেটা ভু-প্রাকৃতিক গঠন, জলসঙ্কট, আবহাওয়া, লোকবল সংকট সহ নানবিধ কারনে। যেখানে অসম এক বিশ্বব্যবস্থার দরুন খাদ্য উৎপাদন না করেও তারা খাদ্য নিরাপত্তায় উৎপাদক দেশগুলোর তুলনায় অনেক এগিয়ে। কিন্তু সময় এসেছে প্রাকৃতিকভাবেই এই দস্যু ব্যবস্থার জালকে ছিন্ন ভিন্ন করে দেবার। সময় এখন চাচা আপন পরান বাঁচা।

বাম্পার ফসল উৎপাদনে গুণগত মানসম্পন্ন বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধুমাত্র গুণগত মানসম্পন্ন বীজই শতকরা ১৫-২০ ভাগ উৎপাদন বাড়িয়ে দিতে পারে। কৃষি মন্ত্রণালয়ের বীজ অনু বিভাগের তথ্য মতে, দেশে সবজি বীজের প্রকৃত চাহিদা ৪,৫০০ মে.ট্রি; যার শতকরা ৩.২০ ভাগ বীজ বিতরণ করে সরকারি সংস্থা তথা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), যেখানে বেসরকারি সংস্থাগুলো প্রায় শতকরা ৮০.৮০ ভাগ এবং বাকি শতকরা ১৬ ভাগ কৃষক তার নিজের সংরক্ষিত বীজ ব্যবহার করে।

অথচ Monsanto, Dupont(Pioneer), Syngenta, Groupe_Limagrain, Land ‘O Lakes, KWS AG, Bayer Crop Science এর মত বিশ্বের গুটিকয়েক বহুজাতিক কোম্পানি সারাবিশ্বের বীজ নিয়ন্ত্রন নিজেদের হাতের কব্জায় ধরে রেখেছে, তবে তাঁদের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হল, তারা বীজের জীন পরিবর্তনের মাধ্যমে একটি বীজকে একবার মাত্র ব্যবহার উপযোগী করে বাজারে ছাড়ছে, অর্থাৎ বীজ থেকে উৎপাদিত ফসলে দ্বিতীয়বারের মত স্বাভাবিক বীজ সংগ্রহের কোন ব্যবস্থা রাখছেনা, এভাবে সারাবিশ্বকে খাদ্য নিরাপত্তায় পঙ্গু করে তাঁদের মুখাপেক্ষী করে গড়ে তুলছে।

বহুজাতিক পশ্চিমাদের এই ষড়যন্ত্র থেকে দেশের কৃষি ও জনগণকে বাঁচাতে হলে অতিদ্রুত প্রতিটি থানায়, প্রতিটি জেলায় এবং জাতীয়ভাবে প্রাকৃতিক দেশি বীজের সংরক্ষণাগার গড়ে তুলতে হবে, পাশাপাশি জনসাধারণকে নিজ বাড়িতে উৎপাদিত দেশি সবজির বীজ নিজ দায়িত্বে সংরক্ষণ ও প্রতিবেশিদের মাঝে বিতরনের জন্য জোর তাগিদ দিতে হবে, নতুবা ভয়াবহ চক্রান্তের জালে আটকা পড়ে আমরা নিজেদের প্রাকৃতিক সক্ষমতাকে নিজেদের খামখেয়ালীপনায় হারিয়ে ফেলবো।

কৃষকের নিজের চাহিদামতো বীজ যদি নিজে ঠিকভাবে উৎপাদন ও সংরক্ষণ করতে পারে তাহলে একদিকে বীজের মান নিশ্চিত করা যাবে অন্য দিকে অন্যের উপর নির্ভর করতে হবেনা এবং খরচও কম হয়। এভাবেই সামনের দিনে বিশ্ব খাদ্য সুরক্ষায় নেতৃত্বের আসনে বসে নেতৃত্ব দিব আমরা ইনশাআল্লাহ।

(নোটঃ পরপর দুইটা মানচিত্র, একটাতে খাদ্য উৎপাদনে বাংলাদেশ-কে বেশ ভালো অবস্থানে দেখাচ্ছে, আরেকটাতে বৈশ্বিক ক্ষুধা সূচকেও বাংলাদেশ-কে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় দেখাচ্ছে, এই অসমতা রুখতে হলে আপনাদের সবাইকে আরও বেশি সচেতন ও আরও বেশি উৎপাদনমুখী হতে হবে। তবেই সম্ভব দুই মানচিত্রেই দেশকে শক্তিশালী অবস্থান দেখতে পাওয়া)।

সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×