আমার আজকাল
২৩ শে জুন, ২০১৩ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকার কংক্রিট জঙ্গলে যে কয়েকটি ব্যাপার আজকাল বিলাসিতা বলে গণ্য করা হয়, তার কয়েকটি আমি ইদানিং যথেচ্ছা উপভোগ করছি। বিশেষ করে রাতের বেলা। আজকাল সীমাহীন খোলা আকাশ দেখার জন্য আমাকে ছাদে যেতে হয় না। জানালার ধারে বসেই বেশ দেখছি। দেখছি কয়েকশো তারা। বলাই বাহুল্য ঢাকায় আবার তারারা বেশি পদধূলি দেয় না। তারপরও কয়েকশো তারাও নিতান্তই বিলাসিতা। আর চারপাশ অন্ধকার হয়ে গেলে তো তারার আলোতোই বেশ রোশনাই। জ্যোছনা হলে তো রীতিমতো উৎসব।
দিন হোক রাত হোক, বাতাসের আনাগোণা আমার ছোট্ট ঘরটিতে হরদম। তবে দিনের বেলা সবচেয়ে উপভোগ্য অংশটি হচ্ছে ভর দুপুরের চোখ ধাধানো রোদে জোট বাধা সাদা মেঘ।
বৃষ্টির সময় আবার দিনের একেকভাগে একেকরকম উপভোগ্যতা। দিনের বেলা ঘনঘোর গগনের মেঘগুলো হঠাৎ করেই বুক ভার করে দেয়। মাতাল বাতাসে গুড়ি গুড়ি বৃষ্টির ফোটা গুলো অবাক করা ভাবে উড়ে আসতে দেখাটা হঠাৎ শিহরণ জাগায়। আর ইদানিং রাতের বেলা বৃষ্টির সমার্থক হয়ে দাড়িয়েছে এক মগ তুলসি চা, শীর্ষেন্দু আর বব ডিলান।
এই বিলাসিতাগুলোর জন্য প্রায়শই মনে হয়, বেচে থাকাটাই হয়তো যথেষ্ট।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন