somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটা কি কোন বিয়ের বাজেট?

১৬ ই জুন, ২০১৪ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইচ্ছে ছিল অনেক ধুমধাম করে বিয়ে করব, হেলিকোপটার করে বউ নিয়ে আসব, পরিচিত অপরিচিত গণ্য-মান্য সবাইকে দাওয়াত দিব। কিন্তু ভাগ্যের কি পরিহাস বিয়ের দিন-তারিখ ঠিক করে, কেনা কাটা-র শেষ পর্যায়ে পরলাম বাজেট সংকটে। সেটা ছিল জীবনের প্রথম এবং খুব গুরুত্ব পূর্ণ বাজেট। সেইবার অনেক লজ্জা পেয়েছিলাম, কোনো মতে বন্ধুদের কাছ থেকে কিছু ধার নিয়ে লজ্জাটা ঢেকেছিলাম। এরপর থেকে বাজেট নিয়ে কথা বলতে লজ্জা লাগে তবে সেই লজ্জা কেটে গেছে আবুল সাহেবের গত অর্থ বছরের বাজেট দেখে।যারা জানেন না তাদের জন্য বলি যে, গত অর্থ বছরের বাজেট বারো মাসের জন্য হলেও ৮ মাসের মাথায় অর্থ ঘাটতি পরে এবং প্রবৃদ্ধির হার যা ধরা হয়েছিল তা উপার্জন করতে সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছিল সরকার। তাই আমি এ কথা বলতে পারি যে গত অর্থ বছরের বাজেট আমার বিবাহ বাজেটের চেয়ে ছিল নিম্ন।এবার আসি ২০১৪/২০১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে। প্রতি বছর বাজেট আসলেই সরকার, বিরোধী দল এবং অর্থনীতি বিদের মধ্যে শুরু হয় কথা এবং বিশ্লেষনের ঝড়। বরাবরের মতই, কে শোনে কার কথা।

অর্থমন্ত্রী আবুল সাহেব নিজেকে একজন উচ্চবিলাসী মানুষ ভাবতে পছন্দ করে, তা তিনি নিজেই অনেকবার স্বীকার করেছেন। তাই তিনি আগামী অর্থ বছরের বাজেট করেছেন সরকারের ব্যয় নির্ভর। কিন্তু এই ব্যয়ের জন্য, আয়ের উৎস খুবই স্বল্প।এই বাজেটে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭.৩% এবং বাজেটের অংক হচ্ছে ২ লাখ ৫০ হাজার কোটি টাকার বেশি। আয়ের উৎস, প্রবৃদ্ধির হার আর বাজেটের অংক হিসাব করেলে যে কেউ বলে দিতে পারবে যে আগামী অর্থবছরের জন্য এই বাজেটে জনগনের ইচ্ছার প্রতিফলন হয়নি।
এখানে বলে রাখা ভালো যে আগামী অর্থ বছর হবে, বিশ্বের সকল দেশের কাছে অর্থনৈতিক ভাবে সফল হওয়ার জন্য একটি চ্যালেঞ্জ।আমেরিকার সঙ্গে রাশিয়া, চীন এবং মদির ভারতের সম্পর্ক বিশাল ভাবে আঘাত হানতে পারে বিশ্ব অর্থনীতিতে। বিশ্ব অর্থনীতির সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা যে প্রকট তাও উড়িয়ে দেওয়া যাবে না।এ অবস্থায় বাংলাদেশে গণবিরোধী সরকার কোনভাবে ৬.৩৯% বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পারবে বলে আমি মনে করিনা। প্রবৃদ্ধির হার লক্ষ্য মাত্রায় পৌছাতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে বেসরকারী বিনিয়োগ যা বর্তমানে ২০ শতাংশের একটু বেশি। প্রবৃদ্ধি লক্ষ্য অর্জনের জন্য আরো প্রায় ৫.৫% বেসরকারী বিনিয়োগ করতে হবে। কিন্তু প্রস্তাবিত বাজেটে বেব্সায়িদের লাভের পরিমান ১০ লক্ষ টাকার বেশি হলে ৩% হারে কর নির্ধারণ করায়, বিনিয়োগের উৎসাহ আরো কমাবে। অন্য দিকে বাংলাদেশের অর্থনীতি বিশ্লেষণ করলে ২ লক্ষ্য ৫০ হাজার কোটি টাকার বাজেট এই মুহুর্ত্তের জন্য একটি স্বপ্ন। আগামী অর্থ বছরের জন্য সবোচ্চ ২ লক্ষ্য ১৭ হাজার কোটি টাকা যা সরকার পক্ষ থেকে উপার্জন সম্ভব হলেও হতে পারে বলে আমি মনেকরি । এই বাজেটে সরকার সবচেয়ে বড় ভুল হচ্ছে নিজস্ব অর্থে পদ্মা সেতু করা। সরকারের এই সিদ্ধন্ত পুরো জাতিকে পদ্মাতেই ডুবাতে পারে। অন্য দিকে সরকারের ব্যয় বৃদ্ধি এবং মুদ্র্রাস্ফীতি হারের সাথে সঙ্গতি রেখে ব্যক্তি খাতের করসীমা বাড়ানো উচিত, নয়তো সরকার আরো বেশি বেদেশী লোনের উপরে নির্ভর হয়ে পড়বে । সর্ব ক্ষেত্রে ব্যর্থ হলে সরকার বেশি পরিমান লোন নিবে বেসরকারী বাংকগুলো থেকে, যা কিনা দেশের অর্থনীতির ভবিষতের জন্য হবে সবচেয়ে বড় হুমকি। বেসরকারী ব্যংক থেকে লোন নেওয়ার ফলাফল হবে- ভারতীয় সীমান্তে ফালানির মতো দেশের অর্থনীতিকে হত্যা করা। যদি আরো স্পষ্ট করে বলি তাহলে বলতে হয় শেয়ার মার্কেট ধংসের পরে, এই সিদ্ধান্ত হবে ব্যাংকিং সেক্টরকে ধংসের অন্যতম সূচনা। আশা রাখি সরকার এই সিদ্ধান্ত থেকে সরে দাড়াবে।

অসম্বব কে সম্বব করাই যদি "জলিলের" কাজ হয় তাহলে "আবুল" সাহেব পিছিয়ে থাকবেন কেন? বাজেট পরবর্তী সংবাদ সমেলনে বিভিন্ন প্রশ্নের উত্তরে আবুল সাহেব বললেন "উনার ইচ্ছা ছিল কিন্তু প্রধান মন্ত্রী চাননি"। বাজেট তৈরী হয় প্রধান মন্ত্রীর ইচ্ছায় আর রাজনৈতিক স্বার্থে, বাজেটে আবুল সাহেবরা দেশের অর্থনীতি বিশ্লেষণ করার প্রয়োজন মনে করেননা। অসম্ববকে সম্বব করতে আবুল সাহেব প্রধানমন্ত্রী উপদেশ নিলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আবুল সাহেব কে মনে রাখতে হবে ওনি ১৬ কোটি মানুষের জন্য বাজেট করছে, এটা কোনো বিয়ের বাজেট নয় ।

এইচ, কে হীরা
ব্যাংকার, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
[email protected]
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৪ রাত ১০:৫৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×