অস্ট্রিয়াতে ব্যবহার করা হয় জামর্ান ভাষা। অস্ট্রিয়ানরা জাতিতে মূলত জামর্ানই। প্রথম প্রথম জামর্ান ভাষায় ওদের জায়গাগুলোর নাম মনে রাখতে হিমশিম খেতে হতো। প্রায়ই ট্রামস্টেশন, রোডের নাম, ঠিকানা গুলিয়ে ফেলি।
ফ্রাঞ্জোসিসটার্সট্রাসে, উন্টারডেনলিনডেনস্ট্রাসে এরকম বহুৎ খরতনাক সব নাম। আমি যে জায়গায় থাকতাম তার রাস্তার নাম মিরথেনগ্রাসে। এক সাথে একাধিক শব্দ জুড়ে দেওয়ার কারনে জামর্ান জায়গার নামগুলো হয় খুবই বিশাল এবং দাতভাঙ্গা। মানুষজনের নাম খুব কঠিন না হলেও কখনো কখনো উচ্চারন বড় এলিয়েন।
নিজের কষ্ট হচ্ছে দেখে ভাবছিলাম আমার নামটাও ওদের জন্য সহজ করে দেই। নিশ্চিতভাবে এরাবিক অরিজিন নামের উচ্চারন ওদের কাছে এলিয়েন। যদিও আমার নাম তুলনামূলকভাবে সহজ তারপরেও ভাবছিলাম কাছাকাছি ল্যাটিন বা খ্রিস্টান নাম কি হতে পারে। ভেবে যেটা মাথায় আসলো তা হলো সেডরিক। সাদিক থেকে সেডরিক। ইউথ হোস্টেল, যেখানে আমি বেশিরভাগ সময় কাটিয়েছি ভিয়েনায় সেখানে নতুন যাদের সাথে পরিচয় হতো তাদের সবাইকে নিজের নাম সেডরিকই বলি। সাদিক বললে ওদের ধরতে অসুবিধা হতো। কোথায় সিলেবাল ভাঙ্গতে হবে বুঝতে পারতো না। মনে রাখতেও বেজায় কষ্ট হতো। তাই সরাসরি কনভার্সন: সাদিক থেকে সেডরিক।
সেমিটিক নামগুলোর ল্যাটিনাইজড উচ্চারন বিষয়টা বেশ মজার। কিভাবে হিব্রু বা আরবী নামগুলো ল্যাটিনাইজ পশ্চিমা খ্রিস্টান দুনিয়ায় পাল্টে গেছে সেটাই মনে পড়ছিলো ...
আদম হলো এডাম।
ইব্রাহিম হয়েছে আব্রাহাম।
ইসা - জিসাস।
যাকারিয়া - জ্যাক।
মরিয়ম - ম্যারি।
সলোমন - সল।
লোকমান - লুক।
ইউসুফ - জোসেফ।
দাউদ - ডেভিড।
মুসা - মোজেস।
জিব্রিল - গ্যাব্রিয়েল।
আরো অনেক উদাহরন আছে ইন্টারেস্টিং। এখন সব মনে আসছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

