তুমি কি সত্যিই অদৃশ্য, নাকি এটা তোমার একটা খেলা (ট্রিক)?
লুুসি।
আমরা পড়ি, থমাস এডিসন আলো (লাইট) আবিস্কার করেছে। কিন্তু রবিবারের স্কুল বলে, তুমি তা করেছো। আমি বাজী রেখে বলতে পারি ও তোমার আইডিয়া চুরি করেছে।
তোমার একান্ত,
ডোনা।
প্রিয় খোদা,
যখন আমি বড় হবো, আমি ঠিক আমার আব্বুর মতো হতে চাই; কিন্তু সারা শরীরে ওতো পশম নিয়ে না।
স্যাম।
প্রিয় খোদা,
তুমি আসলেই জিরাফকে ওভাবে সৃষ্টি করেছো, নাকি এটা ছিলো একটা দূর্ঘটনা?
নরমা
প্রিয় খোদা,
আমি বসন্তের জন্য অপেক্ষা করে আছি, কিন্তু ওটা এখনও আসেনি। প্লীজ ভুলে যেওনা।
মার্ক
প্রিয় খোদা,
মানুষকে মারা যেতে না দিয়ে এবং নতুন মানুষ তৈরী না করে কেন তুমি, এখন যারা আছে তাদের রেখে দাও না?
জেইন
তোমার আমাকে নিয়ে দু:শ্চিন্তা করতে হবে না। আমি সবসময় দুইদিকই খেয়াল রাখি।
ডীন
প্রিয় খোদা,
আমি সেদিনকে যে বিয়েতে গেলাম সেখানে ওরা ঠিক চার্চের ভিতরে চুমু দিয়েছে। এটা কি ঠিক হলো?
নীল
প্রিয় খোদা,
আমি মনে করি স্ট্যাপলার হলো তোমার অন্যতম সেরা আবিস্কার।
রুথ এম.
প্রিয় খোদা,
বাইবেলের সময়ে ওরা কি ঠিক ওভাবে ন্যাকামো (ফ্যান্সি) করে কথা বলতো?
জেনিফার
প্রিয় খোদা,
যখন আমি প্রার্থনা করি না, তখনও কখনো কখনো আমি তোমার কথা ভাবি।
এলিয়ট
প্রিয় খোদা,
আমি আমেরিকান। তুমি?
রবার্ট
প্রিয় খোদা,
আমি বাজী রেখে বলতে পারি তোমার জন্য সারা পৃথিবীর সবাইকে ভালোবাসা খুব, খুব কঠিন। আমার বাসায় মাত্র চারজন মানুষ; তারপরেও আমি কখনোই সেটা পারি না।
ন্যান।
প্রিয় খোদা,
প্লীজ বড়োদিন আর ঈস্টারের ছুটির মধ্যে আরেকটা ছুটি করে দাও। ওই সময়ে ভালো কিচ্ছু নেই।
জিনি।
প্রিয় খোদা,
তুমি যদি রবিবারে চার্চের দিকে তাকাও তবে আমি তোমাকে আমার নতুন জুতো দেখাবো।
মিকি
প্রিয় খোদা,
যদি আমি অন্য কিছু হিসেবে আবার জন্ম নেই তবে প্লীজ আমাকে জেনিফার হর্টন বানিয়ো না। আমি তাকে খুব অপছন্দ (হেইট) করি।
ডেনিস
প্রিয় খোদা,
তুমি যদি আমাকে আলাদীনের চেরাগ দাও তাহলে আমি তোমাকে যা চাইবে তা দিতে রাজী, তবে আমার টাকা আর দাবার সেটটা বাদ দিয়ে।
রাফায়েল
প্রিয় খোদা,
প্লীজ এ বছরের ক্যাম্পে ডেনিস ক্লার্ককে অন্য কোথাও রেখো।
পিটার
প্রিয় খোদা,
তুমি যদি ডাইনোসরদের বিলুপ্ত না করতে তবে আমরা আমাদের দেশটাই পেতাম না। তুমি ঠিক কাজ করেছো।
জোনাথন
প্রিয় খোদা,
ওদের নিজের আলাদা ঘর থাকলে কেইন আর আবেল (আদমের দুই সন্তান, হাবিল কাবিল) হয়তো নিজেদের খুন করতো না। আমার ভাইয়ের ক্ষেত্রে কিন্তু এটাই সত্যি।
ল্যারী
প্রিয় খোদা,
আমার বিশ্বাস হয় না যে অন্য কেউ ভালো খোদা হতে পারতো। তোমার এটা জানা উচিত। তবে তুমি খোদা বলে তোমাকে খুশি করছি না, কিন্তু!
ক্লাকর্স
--------------------------------------
ভীষন ব্যস্ততা। ব্লগটা আমার সময় খেয়ে নিচ্ছে । লিখবো না লিখবো না ইচ্ছে। কিন্তু তীরন্দাজের শিশুদের নিয়ে পোস্টটা (ঈশ্বরের ডাকবাক্সে ...) পড়ে না লিখে থাকতে পারলাম না।
শিশুদের মতো করে এত সুন্দর ও সারল্যে স্রষ্টার কাছে কে কবে প্রার্থনা (কথা বলেছে) করেছে? এত সুন্দর প্রার্থনাগুলো, অনেকগুলো পড়লে হাসিও পায়, এতটা সরল এবং ঐ সারল্যের মধ্যে অনেক মজার বিষয় লুকিয়ে আছে।
ওদের সারল্য (ইনোসেনসকে) স্রষ্টার কাছে এতটা মূল্য দেওয়া হয় যে যীশু (সালাম তার পবিত্র আত্নার প্রতি) বলতেন, শিশুর মতো সারল্য অর্জন না করলে খোদার রাজ্যে ঠাঁই হবে না।
এক জায়গায় যিশু কথা বলছিলেন। তিনি দেখলেন অনেকে তাদের শিশুদের নিয়ে এসেছেন, ইচ্ছে যিশু তাদের স্পর্শ করুক, তাদের কোলে নিন। কিন্তু যিশুর শিষ্যরা খুব কর্কশভাবে ওদের নিরুৎসাহিত করছিলো (এইখানেই ফলোয়ার এবং মেসেঞ্জারের মধ্যে পার্থক্য)
কিন্তু যিশু তখন বললেন: "Let the little children come to me; do not stop them; for it is to such as these that the kingdom of God belongs. Truly I tell you, whoever does not receive the kingdom of God as a little child will never enter it."
অত:পর তিনি তার হাত বাড়িয়ে শিশুদের কোলে তুলে নেন এবং তাদের জন্য দোয়া করেন।
এখানে মেইস্টার একার্তের একটা কথা স্মরণ না করে পারছি না। প্রকৃত প্রার্থনার গুরুত্ব বোঝাতেই তিনি বলেছিলেন,
If the only prayer you said in your whole life was, "Thank You", that would suffice.
~ Meister Eckhart (c. 1260-1327) a philosopher, mystic, and theologian.
আপনি কি এই মুহুর্তে খোদাকে একবার মন থেকে ধন্যবাদ জানাবেন?
সবাইকে নিরন্তর ভালোবাসা।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৬ রাত ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




