somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে যাওয়া 'সেন্টার অফ দি ইউনিভার্স' এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের র্যাংকিং

১৯ শে জুলাই, ২০০৬ রাত ১১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর ইতিহাসে একটা সময় ছিলো যখন পৃথিবীর তথা মানবসভ্যতার জ্ঞানের দিক থেকে মধ্যস্থান বা গুরুত্বপূর্ণ জায়গা ছিলো মিশর, তুরস্ক, জেরুজালেম, সিরিয়া, ব্যাবিলন এই এলাকাগুলো। ঘুরে ফিরে দর্শন, ব্যবসা, শিল্প সাহিত্য ইত্যাদি সব মিলিয়ে মানব সভ্যতার উৎকর্ষতার সোনালী সময় গেছে এইসব জায়গায়। সমসাময়িক বা অব্যবহতি পরে চীন ও ভারতও সেই গৌরবের ভাগিদার। তারপরে ভূমধ্যসাগরীয় এলাকা পৃিথবীর মধ্যস্থানে চলে আসে। সভ্যতার ধারক হয়ে ওঠে সেই জায়গা। ভূমধ্যসাগর নামটিই নির্দেশ করে পৃথিবীর মধ্যস্থান স্বীকৃতি দেওয়ার প্রবণতা থেকে। এতো গেলো প্রাচীন কালের কথা।

আধুনিক সময়ে পৃথিবীর মধ্যস্থান করে নেয় বিলেত, যুক্তরাজ্য। শিক্ষার জন্য এক সময়ে পৃথিবী সেরা শিক্ষা মানেই বিলেতে যাওয়া। বিলেত ফেরত শিক্ষিত মানে ধন্য মানুষ। বিলেতকে পিছনে ফেলে পৃথিবীর পরবতর্ী মধ্যস্থান হয়ে ওঠে আমেরিকা। বিগত কয়েক দশক শিক্ষা ও মানব সভ্যতার অগ্রনী দেশ হিসেবে সেই স্থানটি ছিলো আমেরিকার।

কিন্তু আবারও সময় পাল্টাচ্ছে। খুব সম্ভবত পরবতর্ী পৃথিবীর মধ্যস্থানের দখলে শীর্ষে চলে আসছে দক্ষিন পূর্ব এশিয়া। সিঙ্গাপুর, মালয়শিয়া, চীন, জাপান এবং দক্ষিন কোরিয়া - এই এলাকায় ভবিষ্যত পৃথিবীর মধ্যস্থানের গৌরব অপেক্ষা করে আছে। আর এন্ড ডি (রিসার্চ এন্ড ডেভলপমেন্ট) ইনভেস্টমেন্ট থেকে শুরু করে বর্তমানে মানব সভ্যতার অগ্রনী যাবতীয় প্রযুক্তির নেতৃত্ত্বে রয়েছে এই এলাকার দেশগুলো। এরকম প্রযুক্তির মধ্যে নাম করা যায় বায়োটেকনোলজি, ন্যানোটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, হাইটেক ম্যানুফ্যাকচারিং ইত্যাদি।

একদিকে এশিয়ার এই উত্থান, অন্যদিকে আমেরিকার ক্রমশ অর্থনৈতিক এবং অন্যান্য দিক থেকে পরাশক্তির অবস্থান থেকে পতন, সব মিলিয়ে আজ থেকে দশ বছর পরে পৃথিবীর মধ্যস্থান যে আমেরিকা থেকে সরে দক্ষিন পূর্ব এশিয়াতে চলে আসবে সেটা সম্পর্কে একটা মাঝারি গোছের ভবিষ্যতদ্বাণী করে রাখছি।

এবার আসি আসল প্রসঙ্গে, যা লেখার কথা মাথায় রেখে এই পোস্টটি। দক্ষিন পূর্ব এশিয়ার আয়তনে ছোট অথচ বিশাল অর্থনৈতিক পরাশক্তির দেশ সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয় বিশ্বের শিক্ষা মানচিত্রে নিজের স্থান প্রবল প্রতাপে এগিয়ে আসছে। সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর (এন ইউ এস) সমপ্রতি বিশ্বের ইউনিভার্সিটি র্যাংকিংয়ে আমেরিকার অনেক নামী দামী ইউনিভার্সিটিকে পেছনে ফেলে দিয়ে অবিশ্বাস্য ভাবে এগিয়ে গেছে। ইউনিভার্সিটিটি রিসার্চে ব্যাপক ইনভেস্টমেন্ট থেকে শুরু করে শিক্ষার ক্ষেত্রে অত্যান্ত আধুনিক সুযোগ সুবিধা প্রদান করে থাকে যার কারনে র্যাংকিংয়ে এর বিশাল অগ্রগতি। এশিয়ার ইউনিভার্সিটি হয়ে বিশ্বের শীর্ষ ইউনিভার্সিটির কাতারে দাড়াতে পেরে এনইউএস এশিয়ানদের জন্য গর্বের এবং কাংখিত একটি ইউনিভার্সিটিতে নিজেকে পৌছে দিয়েছে।

যেটা অনেকের কাছে অজানা তা হলো এন ইউ এস 2005 সালের ইউনিভার্সিটি র্যাংকিং-এ প্রযুক্তিতে বিশ্বের 9ম; 15তম বায়োমেডিসিন; 13তম সোস্যাল সায়েন্সে। ওভার অল র্যাংকিংয়ে এন ইউ এস -এর অবস্থান ছিলো 22তম যা কানাডার ম্যাকগিল (24), অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনি (23) কেও ছাড়িয়ে গেছে। উল্লেখ্য যে র্যাংকিং প্রস্তুতকারী সংস্থাটি হলো টাইমস, যেটি লন্ডন ভিত্তিক একটি স্বতন্ত্র সংস্থা।

সাইট:
http://www.nus.edu.sg
Click This Link
Click This Link

যারা ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুরে পড়াশুনা করতে চান তাদের বলবো, এর ওয়েবসাইটে এ্যাডমিশন সেকশনটি দেখুন। এরা খুব ই-ফ্রেন্ডলী। ওয়েব যাবতী ইনফো যেমন দেওয়া আছে তেমনি কোন অফিসে ইমেইল করলে চটপট উত্তর পাবেন। আধুনিক সিংগাপুরে ফোনের চেয়েও অনেক বেশি কার্যকর ইমেইল কমিউনিকেশন।

(লেখাটি উৎসর্গ হযবরল -কে)
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০০৬ রাত ১১:৩৯
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×