রিসার্চ না রিচার্চ নামক কি একটা কিম্ভুত কিমাকার কর্মে ব্যস্ত। থিসিস না ফিসিস নামে কি একটা জিনিস শেষ করার শেষ মুহুর্তের চাপে আছি।
- "ব্যস্ততায় মারা যাচ্ছ, চাপে আছো ... ভালো কথা। তো, তুমি ব্লগে করো কি?"
- আর বইলেন না, যত ব্যস্ত থাকি তত মাথা আইডিয়ায় কুটকুট করে। আপাতত আইডিয়া হইলো আপনাদের শুভ কামনা, আশীর্বাদ প্রার্থনা সংক্রান্ত এ্যাপ্লিকেশন। অত:পর থিসিসের মহাসমারোহমূলক কর্মে ডুব মারা।
রাত্রি তিনটা, সিংহপুর। মাইক্রো ফ্যাব্রিকেশন ল্যাব। আমি একা নই। সহ রিসার্চার হাল ছেড়ে দিয়ে এখন স্লীপিং ব্যাগের ভিতরে শুয়ে নাক ডাকছে। আমার ডান দিকের ডেস্কটপে রবীর গান বেজে চলছে, সামনে ল্যাপটেপ থিসিসের একগাদা ডকুমেন্ট খোলা। সারা রাত জেগে কাজ করার খায়েশ। "টু ডু লিস্টে" চোখ বুলিয়ে যাই আর দীর্ঘশ্বাস ছাড়ি।
[গাঢ়]মৃতু্য .... অত:পর রি-ইনকার্নেশনের অপেক্ষায় ... [/গাঢ়]
[গাঢ়]শুভেচ্ছা রাইখেন, বেস্ট উইশেস পাঠাইয়েন, প্রার্থনা, আর্শীবাদ বা দোয়া কইরেন ভাই [/গাঢ়] .. জীবন মরণ সমস্যায় আছি। নিজের তৈরী ডেডলাইন প্রতিদিন পিছিয়ে যাচ্ছে।
কে যেন ভিতর থিকে তাগাদা দিচ্ছে, "রান সাদিক, রান ..."
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



