ফোন এসেছিলো অস্ট্র্রেলিয়ার মেলবোর্ন থেকে। আমার এক বান্ধবীর বাবার ফোন। সারা রাত ল্যাবে কাজ করে সকাল 10টায় ঘুমাতে গিয়েছি তখন। চোখ প্রচন্ড ব্যাথা, মাথা ঝিমঝিম করছে। ঘুমের বায়োলজিকল্যাল ঘড়ি পুরো ওলোট পালট করে, বাইরে সূর্যের কটকটা আলো ইগনোর করে যেই ঘুম দিয়েছি তার কিছুক্ষন পরে ফোন।
গলা আর শরীর থেকে ঘুমের ভাব চলে গ্যালো যখন ও প্রান্ত থেকে জানতে চাওয়া হলো প্রাপ্তির খবর। বললাম ওর বর্তমান চিকিৎসার অগ্রগতির কথা।
জানানো হলো সাহায্য করতে চান তিনি। ঢাকায় তার আত্নীয়ের মাধ্যমে ব্যাংক একাউন্ডে এ্যানোনিমাস হিসেবে টাকা পাঠাবেন জানালেন।
শুনে আমি সাবধানে দীর্ঘশ্বাস লুকিয়ে সাহায্যকারীকে ধন্যবাদ দিয়ে মনে মনে ধন্যবাদ জানাই খোদাকে।
অবাক হয়ে শ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। দীর্ঘশ্বাস নিয়ে তখন বুক ভরতে হলো অক্সিজেনে! এই দীর্ঘশ্বাস কষ্টের না কিন্তু, বিস্ময়ের।
প্রাপ্তি পিচকুর জন্য অনেক শুভ কামনা আর ভালোবাসা।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৬ সকাল ৯:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



