somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ মডারেশন প্রসঙ্গে প্রস্তাবনা : কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

০৬ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্ল্লগের লেখালেখির মান ও পরিবেশ ধরে রাখার জন্য ইদানিং মডারেশনের প্রয়োজন অনেকেই তীব্রভাবে অনুভব করছেন। বিষয়টা খুব স্বাভাবিক। এতদিনে ধীরে ধীরে ব্লগারের সংখ্যা বাড়ছে যার ভিতরে কেউ কেউ স্বভাবতই উল্টাপাল্টা পোস্ট করবেই, করতেই পারে। ব্লগ মডারেশন মানেই তার ভিতরে কিছুটা সেন্সরশিপ থাকবেই। এখন ইন্টারনেটের মতো জায়গায় এ ধরনের ব্লগিং পরিবেশে সেন্সরশিপ আরোপ করারটা একটা স্পর্শকাতর বিষয়। কারন একদিকে প্রত্যেকের স্বাধীনতা থাকা উচিত তার ব্লগে সে কি লিখবে তা নিয়ে, অন্যদিকে বাকি সবার স্পর্শকাতরতাকেও সন্মান দেখানো উচিত।

কিভাবে বিষয়টা সহজভাবে করা যায় সেই প্রসঙ্গে কিছু কথা ...

এক. আমি মনে করি সামহোয়্যার কতৃপক্ষের কারো সবসময় বসে থেকে ব্লগে মডারেশন করাটা বেশ কষ্টসাধ্য। সুতরাং এটার জন্য ব্যবহারকারীদের ইনভলভ করতে পারলে ব্যাপারটা বেশ ভালো হবে। তবে এককভাবে একজন বা কয়েকজনকে কেবলমাত্র দায়িত্বটি দেওয়ার প্রয়োজন নেই।

দুই. পোস্টে রেটিং এর ব্যবস্থা যেমন আছে তার পাশাপাশি [গাঢ়]একটা ফ্লাগিং অপশন [/গাঢ়] যুক্ত করা যেতে পারে। এর কাজ হবে মূলত কোন পোস্ট অশ্লীল ছবি যুক্ত এমনকি একেবারেই ফালতু ফ্লাডিং করলে অন্যরা তাদের আপত্তি জানাতে পারবে ফ্লাগিং বাটনে ক্লিক করার মাধ্যমে।

তিন. যদি 30 জন বা 20 জনের বেশি কোন পোস্টে ফ্লাগিং অপশনে ক্লিক পড়ে তবে স্বয়ংক্রিয়ভাবে পোস্টটা দৃশ্যমান পেইজ থেকে এবং সর্বশেষ মন্তব্যের পৃষ্ঠা থেকে গায়েব হয়ে যাবে। সংখ্যাটি ফ্লেক্সিবল। বেশি বা কম হতে পারে।

পরীক্ষামূলকভাবে পোস্টে ফ্লাগিং অপশন যোগ করা যায়। এর একটা ভালো বাংলা নাম হতে পারে 'সতর্কতা'। অপশনটির এ্যাবিউজ করার একটা সম্ভাবনা থেকেই যায়, তবে এটা ব্যবহারকারীদের এনপাওয়ারমেন্টের পথে একটা কার্যকর পদক্ষেপ হতে পারে যার মাধ্যমে ব্লগাররা নিজেরাই অশ্লীল পোস্ট, অগ্রহনযোগ্য গালাগালি মূলক পোস্টকে মূল পাতা থেকে হটিয়ে দেওয়ার সুযোগ পাবে। এর ফলে লংটার্মে এ ধরনের পোস্ট দেওয়াটাও আশা করি কমে আসবে।

আপনাদের মন্তব্য এবং বাড়তি কোন ধরনের সাজেশন থাকলেও দিতে পারেন।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০০৬ সকাল ১১:৩৩
৩৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×