somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বাংলাদেশের জন্য আইডিয়া (1) । দেশকে দেখুন, দেশে বেড়াতে আসুন

০১ লা জানুয়ারি, ২০০৭ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের টু্যরিজমের অবস্থা বড়ই বেড়াছেড়া। বিদেশীদের কি দোষ দিবো, সুযোগ সুবিধার অবহেলায় দেশের লোকেরাই নিজ দেশের কতো সুন্দর যায়গায় যাওয়া থেকে বিরত থাকে। আবার স্রেফ 'না জানাটাও' একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমি নিজেই তো কতো ভালো জায়গা দেখি নাই দেশের ভিতরে। আফসোস!

পৃথিবীর অনেক দেশ অর্থনৈতিক ভাবে দারুন দাড়িয়ে গেছে শুধু টু্যরিজমের উপরে। তাদের যে খুব আছে তা না, বরং সে সব অনেক দেশের চাইতে আমাদের দেখানোর, উপভোগের সম্পদ অনেক বেশি। আমাদের প্রাকৃতিক সৌন্দর্য্য, বৈচিত্র্য প্রাচুর্য্য, সুন্দর জায়গাগুলো এখনও প্রচুর। বাংলাদেশের একটা বড় এ্যাডভান্টেজ হলো আমাদের দেশের নিজস্ব জনসংখ্যাই প্রচুর। তাই মানুষকে জানাতে পারলে, লোকাল টু্যরিজম বা নিজ দেশের মানুষরা প্রচুর জায়গায় ঘুরতে যেতে পারে। এতে ঐ এলাকার অর্থনীতিও সবল হয়, অনেক মানুষ দুটো বাড়তি পয়সার মুখ দেখতে পারে। এতে এলাকাগুলোরও উন্নয়ন হয়।

আরেকটা বড় প্লাস পয়েন্ট হলো বিদেশে বসবাসকারী বাংলাদেশীরা। এরা ছুটিতে দেশে যায়। কিন্তু বেড়ায় খুব কম। অনেক সময়েই তারা জানে না নিজ শহরের প্রান্ত ঘেষেই হয়তো আছে চমৎকার বেড়ানোর জায়গাগুলো।

এই যখন অবস্থা তখন একটা আইডিয়ার কথা ভাবছিলাম। সামহোয়্যারে প্রচুর ভ্রমন করা মানুষ আছে। বিশেষ করে দেশের ভিতরে। আমাদের সবার অভিজ্ঞতাগুলো এক সাথ করে একটা ওয়েবসাইট গড়লে ক্যামন হয়? সেখানে থাকবে ঐ জায়গাগুলো সম্পর্কে, থাকবে যাওয়ার উপায় নিয়ে কথা, থাকার সুযোগ সুবিধা, বিভিন্ন ধরনের টিপস। টু্যরিজম প্রোমোট করাতে ইন্টারনেটে তথ্যরাখার কোন বিকল্প নেই। সেক্ষেত্রে একটা রিসোর্সফুল ওয়েবসাইট হতে পারে সবচেয়ে কার্যকর ব্যাপার, বিশেষ করে দেশের বাইরের বিত্তবান সম্ভাবনাময় বাংলাদেশী টু্যরিস্টদের জন্য।

খেয়াল করেছি অনেকেই বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছেন বা আগেও ঘুরেছেন। আপনারা কনট্রিবিট করেন। এতে সুবিধা অনেক। চাই কি, দলবেঁধে আমরাও ঘুরতে যেতে পারি সুন্দর বাছাই একটা জায়গায়। হুররে!!!

আমি ভাবছি ওয়ার্ডপ্রেস বা এরকম কোন প্লাটফর্মে একটি সাইট খোলার ব্যাপারে ।তবে অন্যদের সাহায্য লাগবে ওয়ার্ডপ্রেসে বাংলায় টেমপ্লেট দাড় করাতে। সামহোয়্যার ইনকে প্রস্তাব দিচ্ছি এখানে করা যায় কি না । ইংরেজীর পাশাপাশি বাংলাতেও কনটেন্ট রাখতে চাই, বিশেষ করে ভ্রমন কাহিনীগুলো যা সরাসরি দেশের ভিতরের বা বাংলাভাষীদের অনেক ভালো জায়গায় বেড়াতে যেতে অনুপ্রাণিত করবে আশা রাখি। সামহোয়্যারে প্রকাশিত ভ্রমনকাহিনীগুলো দিয়ে শুরু হতে পারে যাত্রাটা। সেক্ষেত্রে সব লেখকদের সম্মতি দরকার।

বইওয়ালা ফরিদের নিজস্ব সাইট আছে, ফরিদের সাহায্য ও পরামর্শ চাইছিলাম। ওয়েবে বাংলা ভাষা ও বাংলাদেশী অস্তিত্ব বাড়াতে ওর প্যাশনটা ভালো লাগে। জুয়েল ভাইয়েরও সাহায্য দরকার টেকনিক্যাল ব্যাপারে। আর লেখকগোষ্ঠিতো আছেই।

[গাঢ়]আবারও একটু মনে করিয়ে দেই, এই প্রচেষ্টার কোন বাণিজ্যিক উদ্দেশ্য নেই। অবহেলিত বাংলা মায়ের কোলে তার সন্তানদের ফিরিয়ে নিয়ে যেতে পারার গৌরবটুকুই যা সম্বল। [/গাঢ়] (তবে এটাকে দারুন একটা বাণিজ্যিক রূপ দেওয়া যেতে পারে। তবে সেই আইডিয়া এখন না, পরে। দেশের ভিতরের মানুষ দরকার তার জন্য। )
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৭ রাত ১১:৫৪
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×