প্রিয় নোটিশবোর্ড,
বাংলাদেশের টু্যরিজম নিয়ে একটা সাইটের কথা ভাবছিলাম। সামহোয়্যার ইনের লেখকদের দেশের ভিতরে ঘোরার অভিজ্ঞতা, ভ্রমন নিয়ে। বাইরে কোথাও সাইটটি হোস্ট না করে (ওয়ার্ডপ্রেস ইত্যাদি) সামহোয়্যারের -এর ব্যানারে করার আইডিয়াটা মাথায় এলো।
ব্যাপারটা সহজ।
1. একটা গ্রুপ ব্লগিং সুবিধা দরকার হবে। ডোমেইন নেমটা সামহোয়্যার ট্রাভেল হতে পারে বা সামহোয়্যার ইনের আন্ডারে, ট্রাভেল বাংলাদেশ হতে পারে।
2. একাধিক মানুষ মডারেটর হিসেবে থেকে কোঅর্ডিনেট করবে লেখাগুলো। উদ্দেশ্য থাকবে একটা ই-ম্যাগাজিনের মতো চেহারা দিতে। তাই ক্যাটাগরী, বিভাগের সুবিধাটা দরকার যাতে লেখাগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করা যায়।
3. সাইটটি দেশে বিদেশে প্রোমোশনের সাথে সাথে সামহোয়্যারেরও প্রোমোশন হবে। আমরা চাইছি দেশে ভ্রমনকে সহজ আর আকর্ষণীয় করতে। সামহোয়্যারের ইনের ব্যানারে, সামহোয়্যারের লেখকরাই যে একটা কার্যকর সাইট গড়ে তুলতে পারে তার একটা উদাহরন হিসেবে দেখা যেতে পারে এটা।
4. আরলিডকে একটু ব্যাপারটা বুঝিয়ে বলার দায়িত্বটা কেউ নিলে বাধিত হবো। ভালো কথা, আরলিড তো বাংলা পড়তে পারে, রাইট?
মূল আইডিয়াটা নিয়ে পোস্ট [link|http://www.somewhereinblog.net/mysticsaint/post/28692596|GLv
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৭ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




