somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইয়ের বিষয় বাউল। এইবারের বইমেলা (যে লেখা আগেই লেখার কথা ছিলো)।

০৬ ই মার্চ, ২০০৭ রাত ১২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার একুশে বই মেলা শেষ না করেই দৌড় দিতে হলো কোলকাতা। সেখানে অবশ্য ধরতে পেরেছিলাম কোলকাতার পুস্তকমেলা (ওরা বইমেলা বলে না, বলে পুস্তকমেলা)। তবে যাওয়ার আগে এবারের ঢাকার বইমেলায় ঘুরে বাউলদের উপরে বেশ কিছু বই পেলাম। সবগুলো চোখ বুলিয়ে তাকে তুলে রাখতে রাখতে মনে হলো যেন গেল বইমেলায় আমার থিম হয়ে গ্যালো "বাউল" (যদিও কখনো থিম মাথায় রেখে বইমেলায় যাওয়া হয় না)।

আমার সবসময়েই মনে হয় বাউল গানের সঠিক এ্যাপ্রিসিয়েশনের জন্য বাউলতত্ত্বের কিছু বেসিক জিনিস জানা জরুরী। নইলে যে উদ্দেশ্যে গানগুলো রচনা, সেই এ্যাওয়াকেনিং এক্সপেরিয়েনস, সেই জেগে ওঠার অনুভব ভিতরে তৈরী হয় না। সেক্ষেত্রে গান শোনার আর গান বোঝার ভিতরে অনেক বড় পার্থক্য রয়ে যায়। ব্যক্তিগত ভাবে মনে হয় বাউলতত্ত্বের সাথে বেদান্ত আর সুফী ভাবধারার জায়গাগুলো জানা থাকলে খুব সাহায্য কওরে। খুব গভীর না হলেও, আবহটাও হয়তো সাহায্য করতে পারে।

ওকে, এনাফ অফ প্যাচাল। ঝটপট বইগুলোর নাম আর প্রকাশনী বলে দেই যেগুলো বইমেলায় কুড়িয়েছিলাম।

বাউল । লেখক: কবি জসীমউদদীন। প্রকাশন: পলাশ প্রকাশনী ।

বাউলদের নিয়ে লেখা খুব সহজ না। বিশেষ করে ওদের সাথে না বসে, না মিশে তো নয়ই। জসীম উদদীনের সুবিধেটা হলো তিনি খুব কম বয়স থেকেই পল্লী বাংলার মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছেন। মানুষ ও প্রকৃতির সাথে মিলন, বাউলদের কাছে যাওয়া, তাদের নিয়ে গবেষণা থেকেই বইটার লেখনী।

বাউলতত্ত্ব । লেখক: আহমদ শরীফ। প্রকাশন: পড়ুয়া।

এইটাও একটা সংগ্রহে রাখার মতো কাজ। তত্ত্বের ও বাউল পরিচয় ছাড়াও প্রচুর বাউল গান বিষয় অনুসারে দেওয়া আছে যেমন: অভেধ তত্ত্ব, গুরুতত্ত্ব, সাধনা, আত্নবোধন, নবীতত্ত্ব, মন, দেহততত্ব, প্রার্থনা ইত্যাদি।

লালন সাহিত্য ও দর্শন। সম্পাদক: ড. খোন্দকার রিয়াজুল হক। প্রকাশন: সাহিত্যিকা

এটা মূলত লালনকে নিয়ে অনেকগুলো প্রবন্ধের সংকলন। রবীন্দ্র ভাবনায় লালন থেকে শুরু করে দুদ্দু শাহের লালন জীবনী রচনা, অনেক বিষয় বৈচিত্র।

মহিন শাহের পদাবলী। সম্পাদনা: আবুল আহসান চৌধুরী। প্রকাশন: বাংলা একাডেমী।

সমকালীন বাউল কবিদের ভিতরে মহিন শাহ বিশেষ 'মান্যমান'। তিনি িএকজন তত্ত্বজ্ঞ সাধক, বিশিষ্ট বাউলপদকর্তা ও নামী গায়ক। তার ভাবসঙ্গীত রচনার প্রেরণা সঙ্গীত গুরু ফকির কছিম শাহের কাছে।

আরো দুটো বইয়ের বাংলার বাউলদের উপরে আলোকপাত হয়েছে যদিও তাদের বিষয় বাংলায় সুফি নিয়ে।

প্রথমটি বঙ্গে স্বুফী প্রভাব । ড. মুহম্মদ এনামুল হক। প্রকাশন: র্যামন।

বাংলাদেশে সুফিপ্রভাব ও ইসলাম প্রচার। অধ্যক্ষ শইফ শরফুদ্দীন। প্রকাশন: বর্ণায়ন।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৭ রাত ১২:৪৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×