somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈরাগ্য। অসমাপ্ত কথোপকথনের খন্ড পান্ডুলিপি

০৬ ই মার্চ, ২০০৭ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- তুমি বড্ডো চুপচাপ, সাদী। এমন চুপ করে কি ভাবো বলো তো? একসাথে বেরোলে আমাদের কথাই হয় না তেমন। অথচ দ্যাখো ফোনে কত কথা হয়? একদম ঠিক করে বলো কি চিন্তা করছো এখন?

- হাবিজাবি।

- হাবিজাবি হলেও বলো। আমি শুনবো। পাশে বসে এত্তোকিছু ভেবে যাও, তবু আমি জানি না। এ অন্যায়।

- বললাম তো হাবিজাবি চিন্তা। সব চিন্তা বলতে নেই।

- উহু, সবসময়ে ঐ বলতে নেই শুনবো না। বলো তো।

- ভাবি বৈরাগ্যের কথা। ভাবি আমাদের জীবনযাপন থেকে বৈরাগ্য বিদায় নিয়েছে, এসেছে তীব্র ম্যাটেরিয়ালিজম। ভোগ। রাস্তার ঐ ভিখিরী দেখছো? আর পাশের ঐ রঙিন অদ্ভুত রকমের দামী রেস্তোরা থেকে বেরিয়ে আসা রঙ মাখা নায়িকা, চোঙ্গা প্যান্টের নায়ক দ্যাখো। কত টাকা খেয়ে এলো। অহেতুক। ওরা কিন্তু ক্ষুধার্ত ছিলো না। এটা খাবার সময়ও নয়। কত্তো কনট্রাস্ট ঐ ভিখিরীর সাথে যে হয়তো কত মাস ঠিক মতো খায় নি।

- এর ভিতরে বৈরাগ্য এলো কোত্থেকে?

- বৈরাগ্য নয়? আমাদের অনুভব থেকে বৈরাগ্য উধাও হয়েছে। বৈরাগ্য মানে সব ছেড়ে যাওয়া নয়। বৈরাগ্য মানে যা কিছু ট্রানজিশনাল, যা পরিবর্তন হয় তার প্রতি ডিসপ্যাশনেট হওয়া, তা নিয়ে অন্ধ না হওয়া। বৈরাগ্যের অপজিট বোধ হয়, আমাদের অনেক জামা-কাপড় থাকা সত্ত্বের দামী শপিং সেন্টার থেকে অহেতুক দামী কাপড় কেনা ও মেকী তৃপ্তিতে ভোগা। যে চা 5 টাকায় খাওয়া যায় তা সং সেজে সং রেস্তোরায় 150 টাকা দিয়ে খেয়ে ঢেকুর তোলা। এবং অনাহারীর পাশ দিয়ে ভু্রক্ষেপ হীন হেটে যাওয়া।

- হুমমম। কিন্তু বৈরাগ্য তো সন্নাসীদের থাকে।

- এইখানেই ভুল। বৈরাগ্য সবার থাকার কথা। বৈরাগ্য না থাকলেই আমরা হয়ে উঠি ভোগী বিবেকহীন জন্তু। শ্রী শংকরাচার্য্যের একটা বই পড়ছিলাম। শুনাই তোমায়। an indifference to all objects of enjoyment from the realm of Brahma (hereafter) to this world is verily called pure Vairagya. The indifference that results from a due deliberation on the evanescent nature of this world as well as the world to come, is alone pure and productive of the hightest good.

- ভালো। তা ভাবো কেন? ভেবে লাভ?

- ভাবি এই নতুন সময়ে, আধুনিক সময়ে সেই ভুলে যাওয়া বৈরাগ্যের কথা কোন টার্মিনোলজীতে বলা যায়? যে বৈরাগ্যে মহাত্না মুহাম্মদ বিশাল সামাজ্যের শাসক হয়েও খেজুর পাতার চাটাইয়ের ঘুমায়, উপবাসে অনাহারী হয় আর বলে যায়, Poverty is my pride (hadith)।

অর্গানাইজড রিলিজিয়ন সব যুগে সেটাই শিখাতে চেষ্টা করে ব্যর্থ হয়েছে আজকের যুগে। কখনো দানের নামে, কখনো জাকাত, কখনো স্বেচ্ছায় উপবাসের নামে। আমরা আচার পালন করি, না শিখেই। সেই একই কথা কোন ভাষায় বললে আমাদের মনের ভিতরে ঢুকবে? [link|http://mysticsaint.blogspot.com|wjL
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০০৭ রাত ১:১৪
৪৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×