somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় পজজাপতির জন্য

২৫ শে মার্চ, ২০০৭ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পজজাপতি, মানে আমাদের ব্লগের প্রজাপতির অস্থায়ী নিবাস আমার ঢাকার বাড়ি থেকে খুব কাছে। তাই যেদিন ঢাকায় যাওয়ার পরে ফোন দিয়া ওর অস্থায়ী নিবাসের কথা বললো, আমি তো অবাক! টুকুস করে পরে গিয়ে দেখা সাক্ষাৎ। ওর পরীক্ষা চলছিলো তাই বেশিক্ষন কথা হয় নাই। চট করে টোঙ্গের ঘরে চা খেয়ে বিদায়।

এরপরে একদিন টিএসসিতে দেখা। এইবার চামেলী হাতের নিম্নমানের মানুষে-কে সাথে নিয়ে। পজজাপতি খুব কায়দা করে চামেলীকে ভুজভাজ দিয়ে বসায়ে রাখছে আমার সাথে দেখা করার জন্য। চামেলী এমন লাজুক, কারো সাথে দেখা করবে না - এমনটাই ভাও করছিলো। খুব ভালো লাগলো চামেলী ... কে দেখে। ওর লেখার হাত খুব ভালো লাগে, মানুষটাও অসম্ভব ভালো। এর মধ্যে কালপুরুষের বাসায় যাওয়ার দিনে প্রজাপতির সাথে আরেকবার দেখা হওয়ার কথা ছিলো। দেখা হতেই আমি, শ্যাজা সবাই মিলে ওকেও টেনে নিয়ে গেলাম কালপুরুষের বাসায়। ভাগ্যিস তুই গেছিলি, নাইলে এত্তো সুন্দর গান কোই শুনতাম?

কালপুরুষের ছাদে পজজাপতি এত্তো সুন্দর গান গাইলো! ছেমরি তুই এত্তো ভালো কইরা গান শিখছস কবে? অনেকদিন পরে খুব ভালোলাগা কনঠে নজরুলগীতি শোনা হইলো। প্রজাপতি গায় অসাধারন।

পজজাপতি, ফিরে আসার আগে তুই আমাকে যে সিডিটা দিসিলি সেইটা শুনি খুব। খুউব পছন্দের গান এইটা:
পরদেশী বধুয়া, পরদেশী বধুয়া
এলে কি এতো দিনে?
আসিলে এতো দিনে
কেমনে পথ চিনে!?
....
শুকায়েছে স্বর্গ
দেবতা তোমা বিনে ... ([ইটালিক]ইস! এই জায়গাটা কি সুন্দর কইরা গায়, তুই গাইতে পারিস এই গানটা?[/ইটালিক])

এইবার বাংলাদেশে গিয়ে সামহোয়্যারের অনেকগুলা জোশ মানুষের সাথে দেখা হইছে। পজজাপতি তোরে সেই জোশ মানুষদের কাতারে শুরুতে রাখলাম। ভাগ্যিস তুই পদর্ার ভিতর থেইকা বাইর হইছিলি। বাইরে বাইরে মুখচোরা একটা! আর খাতির হইলে কি খাতির!

ঢাকা ছেড়ে সিংগাপুরে চলে আসার আগের সন্ধ্যায় বিগবাইটে আমি, কৌশিক, মাশা, শ্যাজা আর প্রজাপতি জলপান করে যখন বিদায় নেই তারপরে পজজাপতি তুই যেটা করছিলি সেইটা আমার কত্তোদিন মনে থাকবে তোর কোন আইডিয়া আছে?

শ্যাজারে বাড়ি পৌছায়ে দিতে দিতে মোবাইলে এসএমএস আসছিলো। পজজাপতির এক লাইনের এসএমএস ।

Bhaia tumi keno jao....
ভাইয়া তুমি ক্যানো যাও ... ?

এক লাইনের এসএমএস দিয়া বোনটু তুই কত্তোগুলা কথা বইলা ফেললি। আমি গাধা একটা।

তোর দেওয়া সিডিটা (যেইটা প্রায়শই শুনতেছি গত কয়েকদিন যাবৎ) আমার পাশে। সেইটার কাভারে তোর লেখা শেষ লাইনটার জবাবে তোরেও বলি, "তুইও অনেক ভালো থাকিস মাই ডিয়ার ডিয়ার বোনটু ... সব সময়"।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৭ রাত ১২:৫৪
২৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×