somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এমন স্বপ্ন আমি আর দেখতে চাইনা

৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেদিন স্বপ্নে দেখলাম আমার এক রিলেটিভ মোটরসাইকেল চালানোর সময় এক্সিডেন্ট করেছে। বউকে বললাম সে বলল নিজেদের জন্য দেখলে সেটা নাকি অন্যের হয়। প্রতিদিন কতই তো দুর্ঘটনা ঘটছে তাই খুব একটা বিচলিত হলাম না। সেদিন আমার ছুটি - তাই ভাবলাম বউকে স্কুলে দিয়ে আসি (তিনি কিন্তু ছাত্রী না শিক্ষিকা ;) ;) )।

ওকে স্কুলে পৌছে দিয়ে রাস্তায় দাড়িয়ে আছি লেগুনার জন্য। একটা লেগুনা আসতে দেখে হাত উঠালাম। আমাকে পার হয়েই দাড়াল। বেশ একটু পিছনেই ছিল একটা মোটরসাইকেল। খুব দ্রুতগতিতে আসছিল - সে ভেবেছিল লেগুনাকে পাশ কাটিয়ে চলে যাবে। পারল না, সোজা এসে লেগুনার পিছনে বাড়ি খেয়ে কাত হয়ে পড়ে গেল। নিহত হয়নি কেউ তবে প্রচণ্ড ব্যাথা পেয়েছে এটা নিশ্চিত - মাথায় হেলমেট না থাকলে হয়ত.....।

নিজেকে কেন জানি অপরাধি মনে হচ্ছিল। আমি যদি লেগুনাটাকে না দাড় করাতাম তাহলে হয়ত এই ঘটনাটা ঘটতনা।

গতকাল রাতে আবার স্বপ্নে দেখলাম আমার বড়ভাই মোটরসাইকেল চালাতে গিয়ে এক্সিডেন্ট করেছে। সকাল থেকেই খুব চিন্তিত ছিলাম। শরীরটা খুব খারাপ, তাই অফিসে যাবোনা ঠিক করেছিলাম। কিন্তু দুপুরে হঠাৎ বের হলাম অফিসের উদ্দেশ্যে, আল্লাহ্ কে স্বরণ করতে থাকলাম। ভালোভাবে পৌছে গেলাম অফিসে। ৫ টার দিকে হঠাৎ এক জায়গায় যেতে ইচ্ছে করল (বলা যাবে না - বউ পাশে বসে আছে) গেলাম। সমস্যা হলনা। ফেরার সময়, আমি আর আমার এক কলিগ রিক্সায়। সামনে দিয়ে একটা মেয়ে দৌড় দিল রাস্তা পাড় হওয়ার জন্য। আমাদের পাশ দিয়েই যাচ্ছিল একটা মোটরসাইকেল। মেয়েটাকে বাচাতে গিয়ে ডানেদিকে একটু সরে যেতে নিয়েই রাস্তায় পড়ে গেল।

আমি স্বপ্নে দেখলাম আর অন্যের দুর্ঘটনা ঘটল। অন্যরাও তো আমার মত স্বপ্ন দেখতে পারে যার জন্য হয়ত আমাকে দুর্ঘটনার শিকার হওয়া লাগতে পারে।

আমি আর এমন স্বপ্ন দেখতে চাই না। আমি চাই না কেউ এরকম দুর্ঘটনায় পরুক। আসুন আমরা রাস্তা পারাপারে সচেতন হই। ওভারব্রিজ ব্যবহার করি। মোটরসাইকেল চালকদের বলছি, একটু আস্তে চালাবেন। একটু সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। তাছাড়া আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ঠিকই সময়ের অপচয় করি।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০২
৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশপ্রেম হুমকি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২৬


তুমি আউয়াল বাওয়াল
দলকানা এক উম্মাদ;
তুমি কাকে বলছো সন্ত্রাস!
যদি সন্ত্রাস বুঝ- তাহলে
তুমি মস্তবড় সন্ত্রাস!

তুমি রক্ত দেখলে না
লাশ দেখলে না আর
লক্ষকোটি জনস্রোত-
ক্ষমতায় দেখলে সুদ্ধ
খুনির হাতে রক্তাক্ত-
বুঝলে না বুঝলে না।

তুমি আউয়াল বাওয়াল
দলকানা... ...বাকিটুকু পড়ুন

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

লিখেছেন আরাফাত৫২৯, ০৭ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:০০

দুঃখিত! আবার একটা গিটার ভিডিও পোস্ট করলাম।

কেমন লাগল জানালে খুশি হব।

C Note in E Major Scale



টিউনটা 'ই' মেজর স্কেলে করা কিন্তু টিউনের মধ্য ইচ্ছা করে অনেকবার 'সি' নোটটা বাজাইছি।... ...বাকিটুকু পড়ুন

সিঙ্গাপুরে 'স্মার্ট নেশন ২.০' ভিশন এবং 'জাতীয় এআই কৌশল ২.০' যেভাবে এআই-নেটিভ প্রজন্ম তৈরি করছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



সিঙ্গাপুরের বর্তমান 'স্মার্ট নেশন ২.০' ভিশন এবং জাতীয় এআই কৌশল ২.০-এর যৌথ নির্দেশনায় দেশটির স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের শিক্ষাব্যবস্থায় এক অভূতপূর্ব ও বৈপ্লবিক রূপান্তর ঘটেছে। লি কুয়ান ইউয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

জুলাই বিপ্লব নাকি জুলাই CDI?

লিখেছেন মাথা পাগলা, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:২৯



আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি ছিল বাংলাদেশের রাজনৈতিকভাবে নিরপেক্ষ সাধারণ জনগণ। যাদের মধ্যে দেশপ্রেম, মায়-মমতা আছে, যারা অন্যায়-অবিচার দেখলে প্রতিবাদ করেন, তারাই এই আন্দোলনের মূল শক্তি... ...বাকিটুকু পড়ুন

মুসলমানের সন্তানের নাম জিকো কীভাবে হতে পারে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ১:৫৫


ছোটো মামার মুখে একটা নাম প্রায়ই শুনতাম, জিকো। তখন বুঝতাম না এটা কে, শুধু জানতাম এই মানুষটা নাকি ফুটবল মাঠে জাদু দেখাতেন। পরে জেনেছি তার আসল নাম আর্থার... ...বাকিটুকু পড়ুন

×