somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলুনে আশ্রয় নিলেন শাহরিয়ার কবির

০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির হেফাজতে ইসলামের ডাকা লংমার্চ কর্মসুচিতে যোগ দেয়া মুসল্লির আক্রমণের মুখে সেলুনে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করলেন।

শনিবার সকাল পৌনে ১০টার দিকে মহাখালীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাখালীর ফ্লাইওভারের নিচে অস্থায়ী গণজাগরণ মঞ্চ থেকে মতিঝিলে লংমার্চে অংশগ্রহনকারী আলেম-ওলামা ও সাধারণ জনতাকে বাধা দেয়া হচ্ছিল।

এক পর্যায় হেফাজতে ইসলামের লোকজন তাদের ধাওয়া করে। তখন তারা পাশেরে চুল কাটার একটি সেলুনে গিয়ে আশ্রয় নেন। এরপর হেফাজতের লোকজন অস্থায়ী গণজাগরণ মঞ্চ ভাঙচুর করে। তবে শাহরিয়ার কবির এবং মুনতাসির মামুন সুস্থ আছেন বলে জানা গেছে।

শাহরিয়ার কবির বলেন, “আমিই ছিলাম হামলাকারীদের টার্গেট। হামলার ধরণ দেখে বুঝেছি, তাদের এই হামলা পূর্বপরিকল্পিত।”

গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয় হঠাৎ তারা উত্তেজিত হয়ে সমাবেশে হামলা চালায় ও চেয়ার-টেবিল ভাঙচুর করে।

শাহরিয়ার কবির বলেন, “পরিকল্পিতভাবে জামায়াত-শিবির ও হেফাজতের লোকজন আমাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যতক্ষণ তারা হামলা চালায়, আমার দিকেই তাদের নজর ছিল। আর আমাকে বাঁচাতে গিয়েই আমাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।”

তিনি বলেন, “শুক্রবারও আমাকে মোবাইলফোনে কয়েকজন হুমকি দেয়। আজ (শনিবার) সকালে হামলাকারীরা আমাকে দেখামাত্র ইটপাটকেল, পানির বোতল ছুড়ে মারে।”

মুনতাসীর মামুন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বলেন, “হামলার সময় পুলিশ নীরব ছিল। তারা ব্যবস্থা নিলে এমন হতো না। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে তারা হামলা চালিয়েছে।”

বনানী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, “সমাবেশ চলাকালে হেফাজতের মিছিল যাচ্ছিল, এ সময় সমাবেশ বিরোধী বক্তব্য শুনে হেফাজতের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। কজন উত্তেজিত হয়ে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে।”

হামলা শেষে হেফাজতের সদস্যরা মহাখালী কাঁচাবাজার এলাকায় স্লোগান দিতে থাকে। নির্মূল কমিটি ও আওয়ামী লীগের ব্যানার ছিঁড়ে নেয় তারা।

বেলা পৌনে ১১টার দিকে শাহরিয়ার কবির ও মুনতাসীর মামুন এলাকা ত্যাগ করেন। মিছিল এলে পুলিশ নির্মূল কমিটির সমাবেশস্থল ঘিরে দাঁড়ায়। পরে মিছিল সহ হেফাজতে ইসলাম স্থান ত্যাগ করে মতিঝিলের দিকে চলে যায়।

১৬টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×