১। রানা প্লাজার ধংসস্তুপের পাশে সকাল ১০টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত দাড়িয়ে থাকতে দেখা গেছে এই মহান দুই তরুনকে ....
দামী দামী ত্রান তহবিল দেওয়ার সামর্থ্য না থাকায় নিজেরা নিজেদের স্বল্প টাকা মোবাইলে লোড করে রানা প্লাজায় দিয়ে গিয়েছিলো ফ্রী কলিং সুবিধা ....
তারা সাহায্য করতে চেয়েছে হতাহতদের ,তাদের আত্নীয়দের এবং সেখানকার উদ্ধারকর্মীদের ...
বড় বড় দেশপ্রেমের কথা বলা মোবাইল কোম্পানিগুলোও এই দুই তরুণের কাছে ম্লান হয়ে গেছে।
২। আমি অনেককে বলতে শুনেছি গণজাগরণ মঞ্চের সবচেয়ে ডেডিকেটেড এবং কর্মঠ ছেলেটার নাম বাঁধন স্বপ্নকথক। এর আগে ফেসবুকেও দেখেছি তীব্র শীতে গ্রামে গ্রামে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছে। বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানে পাঠানো যাবে না, সে আন্দোলনেও সামনে থেকে বাঁধন। আজ একটু আগে ফেসবুকে দেখলাম সাভারে উদ্ধার কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া বাঁধনের ছবি। দেখে খুব খারাপ লাগছে তখন থেকে।
৩। উনি সাভার দুর্গতদের জন্য ১ বোতল পানি, ১ প্যাকেট বিস্কুট আর ১ প্যাকেট স্যালাইন এনেছিলেন। লজ্জা পাচ্ছিলেন এত কম বলে। কিন্তু আমার মনে হয়, তিনি আমাদের দেশের তথাকথিত রাজনৈতিক নেতা আর সবচেয়ে ধনী ব্যক্তিদের চাইতে অনেক অনেক অনেক বেশী ধনী।
আপনাদের কি মনে হয়?
ধন্যবাদ সবাইকে যারা অক্লান্ত পরিশ্রম করে বাচিয়ে যাচ্ছেন আধমরা মানুষদের । কেউ আপনাদের সাহায্য করুক না করুক , আল্লাহ আপনাদের সাহায্য করবেন । ধন্যবাদ
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


