দেখলাম নিজের পরিচিতিটাও দেয়া হয়নি ভালো করে। আমি নয়ন। আচ্ছা হূট করে মাথায় যা আসে বলছি। স্পেসিফিক কিছু জানতে চাইলে জিজ্ঞেস করে নেবেন।
পড়াশোনা চলছে নিউইয়ররকে। আগামীতে মাস্টার্স করার ইচ্ছে আছে। বাংলাদেশ থেকে এখানে পাড়ি জমিয়েছিলাম সেই ১৯৯৯ তে এসএসসি পরীক্ষা দেবার পর। বাংলা গান এবং বাংলা বই এর উপর আসক্তি আছে প্রচুর। নতুন,পুরনো, ব্যন্ড, রবীন্দ্র, নজরুল সব মিলিয়ে বাংলা গান জমিয়েছি প্রায় ৪০,০০০ এর মতো। একেক সময় একেক ধরনের গান শুনি। যা ভালো লাগে। তবে সাধারণত গানের কথার প্রতি আমি বিশেষভাবে নজর দেই। আমার কাছে "হাবিব" এর গান অসহ্য লাগে। বিরক্ত লাগে এই শ্রেণীর তথাকথিত শিল্পীদের। যাই হোক, এ নিয়ে আরেকদিন।
ম্যথমেটিক্স নিয়ে শুরু করে শেষমেষ পরিসংখ্যানে ব্যচেলরস করছি। প্রায় শেষ। তবে পড়াশোনার পাঠ চুকানোর আগে ভাগ্যবশত চাকুরী মিলেছে। অবসর সময়ে প্রযুক্তি নিয়ে প্রচুর ঘাঁটাঘাঁটি করি। এর ফলাফল http://techbangla.net যা কেবল বাংলায় প্রযুক্তি বিষয়ে আলোকপাত করে থাকে। আশাকরছি প্রযুক্তিতে উতসাহীদের কাছে ভালোভাবে টেকবাংলা স্থান পাবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


