somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“আমার ডায়াবেটিস কন্ট্রোল এ নেই কিন্তু তারপরও আমি বেশ ভালোই জীবন যাপন করছি!” - সম্ভব?

২১ শে মার্চ, ২০১১ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ডায়াবেটিস কন্ট্রোল এ নেই কিন্তু তারপরও আমি বেশ ভালোই জীবন যাপন করছি! - কথার সাথে শুধু আমি নই, আপনারা অনেকেই কম বেশি পরিচিত। এবং কথাটা এক অর্থে ফেলে দেয়ার নয়, কেননা যার কিনা নিজের শরীর এবং সে যদি বুঝতে পারে সে ভালো আছে তবে আর কোনো কিছু নিয়ে এতো বিচলিত হয়ে লাভ কি!

কিন্তু তারপরও আমরা বলি এই রোগ স্বাভাবিক সীমার মধ্যে রাখতে! প্রশ্ন হচ্ছে কেন বলি??

এই প্রশ্নের উত্তর আমার অনেক আগের থেকেই জানা - কিন্তু ব্যপারটা বেশ কিছুটাই পুঁথিগত জ্ঞান ছিলো। সকল চিকিৎসকই এটা জেনেই তবে পাশ করেন। কিন্তু যখন আমি প্রাকটিক্যাল কাজ করা শুরু করলাম তথা হাসপাতালে কাজ করা শুরু করলাম তখন থেকে ব্যপারটা পুঁথিগত আর না থেকে আমার ব্যক্তিগত মানসিক কষ্টের কারন হয়ে দাড়িয়েছে।

অবাক হলেন?? কোথায় পুথিগত বিদ্যা - আর কোথায় কিনা ব্যক্তিগত মানসিক সমস্যা।

হ্যাঁ, কেননা যখন দেখি একজন স্বাভাবিক মানুষ যে কিনা সাধারন কোনো সমস্যা নিয়ে হাসপাতালে আছে, কিছু আগে দেখে এলাম, হয়তো কথাও হলো - আধা ঘন্টার ভিতর সে আর পৃথিবীতে নেই – এমন অবস্থার সন্মুখীন হলে যে কারোরই মনের গহীনে একটা ব্যথা হওয়া স্বাভাবিক।

সমস্যা হলো ডায়াবেটিস যখন অনেক দিন ধরে চলতে থাকে এবং সঠিক ভাবে মেইন্টেইন করা হয়না তখন এটা অনেকটাই সাইলেন্ট কিলার এর মতো কাজ করে!

কি হতে পারে?

- চোখে কম দেখতে পাওয়া এবং সেটা পারমানেন্ট হওয়া - ডায়াবেটিক রেটিনোপ্যাথী
- ক্যাটারাক্ট তথা ছানি পড়া
- কিডনী ফেইল করা - ডায়াবেটিক নেফ্রোপ্যাথী হয়ে
- হাতে - পায়ে বোধ শক্তি কমে যাওয়া এবং সব সময় জ্বালাপোড়া করতে থাকা
- পায়ে ঘা হয়ে যাওয়া - ডায়াবেটিক ফুট
- শরীরের পেরিফেরাল রক্তসঞ্চালন ব্যবস্থায় সমস্যা হওয়া - পেরিফেরাল ইশকেমিয়া


শুধু এগুলোই নয় এর সাথে আরো কিছু কিছু ঘটনা তাদের জীবন্র হঠাৎ করে ঘটোতে পারে - যেগুলোকে বিস্তারিত বর্ননা করে বলার কোনো প্রয়োজন নেই!

- মায়োকার্ডিয়াল ইনফ্রাকশান তথা হার্ট এ্যাটাক হওয়া
- ব্রেন স্ট্রোক করা


এই সব সমস্যাকে দূরে রাখতে চাইলে “আমার ডায়াবেটিস কন্ট্রোল এ নেই কিন্তু তারপরও আমি বেশ ভালোই জীবন যাপন করছি!” - টাইপ কথা বলা থেকে বিরত থেকে সঠিক ভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে হবে!

ফেসবুক আপডেট - @ Dr.N.H.Sarja
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×