somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাবিকের ছবি ব্লগ (পাখির ছবি) :)

০১ লা নভেম্বর, ২০১৫ সকাল ১০:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :















- - - - - - - - - - -

☆ ছবির পাশাপাশি পাখি বিষয়ক মজার কিছু তথ্যও আপনাদের সাথে শেয়ার করিঃ- পাখিরা মনের আনন্দে নীল আকাশে উড়ে বেড়ালেও ওরা কিন্তু নীল রঙ চিনতে পারেনা। ব্যতিক্রম শুধু পেঁচা, পেঁচারা নীল রঙ চিনতে পারে। পেঁচা তার চোখের মণি ঘুরাতে পারেনা, কিন্তু মাথা না ঘুরিয়েই পিছনে কী ঘটছে না ঘটছে তা স্পষ্ট দেখতে পারে!!! একই ব্যাপার ঘটে টিয়া পাখির বেলাতেও, টিয়া পাখিরাও মাথা না ঘুরিয়ে পিছনের জিনিস স্পষ্ট দেখতে পায়। নিচের পেঁচাটাকে দেখুন, কত্তো কিউট তাইনা? এরপরেও কি কাউকে খোঁটা দেয়ার সময় বলবেন, "পেঁচার মতো মুখ??" ;) :)



কাক ডাকলে আমরা কখনো বলিনা পাখি ডাকছে, বরং তাদের নামট বিকৃত করে বলি "কাউয়া ডাকছে।" অথচ পক্ষিকুলে এই কাউয়ারাই কিন্তু সবচেয়ে বেশি বুদ্ধির অধিকারী। সুতরাং এখন থেকে ওরা যখন ডাকবে, তখন কাউয়া ডাকছে না কহিয়া, পাখি ডাকছে বলে যথাযথ সম্মান প্রদর্শন করিবেন। ঠিকাছে???

আর যদি এইটাও না বলিতে চাহেন, তবে "বায়স" ডাকছে এইকথা বলবেন। "কাউয়া" মানে কাকের আরেকটা নাম হলো "বায়স।" কি মিষ্টি নাম তাইনা? B-)



বাদুড় সব সময় ঘর থেকে বের হয়ে বাঁ দিকে ফিরে যাত্রা শুরু করে। আর স্তন্যপায়ীদের মাঝে শুধুমাত্র বাদুড়েরাই উড়তে পারে। বাদুড়ের পায়ের হাড় খুব নরম, এতটাই নরম যে, এরা কখনো হাঁটতে পারে না!

পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষজ বলের
প্রয়োজন হয়? অর্থাৎ,
কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার
খেতে দেয়া হয় তবে সেটি খাবার
গিলতে পারবে না! কি সমস্যা দেখেছেন।। :)

উত্তর আমেরিকায় 'গোল্ডফিঞ্জ'
নামক
একটি পাখি আছে। ঋতু পরিবর্তনের সাথে
সাথে এই পাখিদের পালকের
রঙও পরিবর্তন হয়..!

"পেলিকান" নামক পাখির মুখগহ্বরে এমন পরিমাণ জায়গা রয়েছে যে, সেখানে কমপক্ষে ১০ লিটার পানি অথবা ৩০ পাউন্ড মাছ সঞ্চিত রাখা যাবে!!! কত্তো বড় মুখরে.....? ;) নিচেই ওর ছবি আছে, বাট দেইখা তো মনে হয়না ওর মুখে এতো জায়গা আছে। তথ্যটা সত্য নাকি বোগাস বুঝতে পারছিনা। :(



হামিংবার্ডের জিহবা দুই ভাগে বিভক্ত। খাওয়ার সময় এরা জিহবা টি একটি নলের মধ্যে ভাজ করে রাখে। এছাড়া হামিংবার্ডই একমাত্র পাখি যারা পিছন দিকে উড়ে যেতে পারে!

দল বেধে ওড়ার সময় পাখিরা অনেক সময় ভি বিন্যাসে থাকে। এর কারণ হলো এভাবে উড়লে ওদের শক্তি সঞ্চয় হয়।

মিষ্টি স্বাদ গ্রন্থি না থাকায় আপনি মিষ্টি কিছু খেতে দিলেও পাখিরা মিষ্টি স্বাদ পায় না। তাই শখ করে পোষা পাখিকে রসোগোল্লা খাওয়ানোর দরকার নাই। :)

কিছু কিছু টিয়া ৫০ বছরেরও বেশি বাঁচে। মানুষ প্রথম যেসব টিয়ার সঙ্গে পরিচিত হয়েছিল সেগুলি ছিল ভারতীয় টিয়া। প্রায় ৩২৮ খ্রিস্টপূর্বে অ্যারিস্টটলের ছাত্র সম্রাট আলেকজান্ডার শিক্ষকের কাছে জীবিত টিয়া এনেছিলেন। আফ্রিকার গ্রে (gray) টিয়া কথা বলায় সবচেয়ে চৌকস, আমাজনের টিয়াও কথা বলে ভালো, যদিও এদের স্বর খুবই কর্কশ। টিয়ারা প্রাচীনকাল থেকেই পরিচিত। খাঁচায় পোষমানা পাখি হিসেবে এরা সবসময়ই জনপ্রিয়।



- - - - - - - - -



























- - - - - - - - - - - -


শেষের কইতরের এই ছবিখানা বাদে বাকী সবগুলা ছবি কালেক্ট করা। কইতরের ছবিটা আমার থার্ডহ্যান্ড সিম্পুনি মোবাইল দিয়া তুলছি। :D :D ক্যামন হইছে কহেন তো শুনি??


বাকী ছবিগুলোর জন্য অচেনা ফটোগ্রাফারদের প্রতি নাবিকের কৃতজ্ঞতা।।।।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১০:২৭
৩০টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

আপনার ফোনে কয়টি গান সেভ করা আছে? #:-S

লিখেছেন অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

×