somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাওয়ালের ছয় রোজা

৩১ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এহসান বিন মুজাহির
রমজান বিদায়,শাওয়াল সমাগত। রমজানের পরে ফযিলতপূর্ণ মাসগুলোর মধ্যে শাওয়াল অন্যতম। বক্ষমান নিবন্ধে শাওয়ালের আমল ও ফজীলত সর্ম্পকে সংক্ষিপ্তভাবে আলোকপাত করার প্রয়াস করা হল।



শাওয়াল শব্দটি ‘শাওলুন’থেকে এসেছে,যার অর্থ হচ্ছে বের হওয়া। যেহেতু এ মাসে আরববাসী আনন্দ-উল্লাাসের জন্য ভ্রমণে বের হতেন এজন্য শাওয়ালকে শাওয়াল বলা হয়। – (গিয়াসুল্লুগাত-২৮৭)
শাওয়ালের আমল : শাওয়াল মাসের গুরত্বপূর্ণ একটি আমল হচ্ছে, শাওয়ালের ‘ছয় রোযা’। রমজানের ফরজ রোযা পালনের পর মাহে শাওয়ালের ছয়টি রোযা রাখা মুসতাহাব। আর এ রোযাকে শাওয়ালের ছয় রোযা বলে। এই রোযার অনেক ফজীলত রয়েছে যা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। রাসুলুল্লাহ সা: নিজে এ রোযা রাখতেন এবং সাহাবায়ে কেরামগণকে ও রাখার জন্য নির্দেশ দিতেন ।
শাওয়ালের রোযার ফজীলত: এই রোযার ফজীলত সর্ম্পকে রাসুলুল্লাহ সা: ইরশাদ করেন,‘যারা মাহে রমজানের ফরজ রোযা রাখবে,অতপর মাহে শাওয়ালের ছয় রোযা রাখবে তারা সারা বছর রোযা রাখার সওয়াব অর্জন করবে।
-মুসলিম শরীফ :১ম.খন্ড ৩৬৯পৃ:
রাসুল সা: ইরশাদ করেন,“ যারা পবিত্র রমজানের রোযা রাখার পর শাওয়ালের আারো ছয়টি রোয়া রাখবে তারা সেই ব্যক্তির মত হয়ে যাবে, যে ব্যক্তি সদ্য তার মায়ের পেঠ থেকে দুনিয়াতে আগমণ করেছে। অর্থাৎ সে শিশু যেভাবে পুত-পবিত্র তথা নিষ্পাপ তার কোন গোনাহ নেই ,যারা শাওয়ালের ছয় রোয়া রাখবে তারা ও সেই নিষ্পাপ শিশুর মত হয়ে যাবে । – তিরমিযি শরিফ
হযরত উবাইদুল্লাহ রা: থেকে বর্ণিত,তিনি বলেন একদিন রাসুল সা: কে জিজ্ঞাসা করলাম ,ইয়া রাসুলুল্লাহ আমি কি সারা বছর রোযা রাখতে পারব? তখন রাসুল সা: বললেন,“ তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে কাজেই তুমি সারা বছর রোযা না রেখে রমজানের ফরজ রেযা রাখ এবং রমজানেরর পরবর্তী মাস শাওয়ালের ছয় রোযা রাখ,তাহলেই তুমি সারা বছর রোযা রাখার সওয়াব পাবে। – তিরমিযি শরিফ:১ম খন্ড,১৫৭পৃ:
এই হাদিসে বলা হয়েছে যে,রামাযানের রোযা রাখার পর শাওয়ালের ছয়টি রোযা রাখলে সারা বছর রোযা রাখার সওয়াব পাওয়া যাবে। এই সওয়াব এভাবে যে,মহান রাব্বুল আলামিন মানবতার মুক্তির সনদ মহা গ্রন্থ আল কুরআন কারীমের সুরায়ে আনআমের ১৬০ নম্বর আয়াতে ইরশাদ করেন, যে লোক একটি নেক কর্ম আনজাম দিবে সে লোক দশগুণ বেশী সওয়াব পাবে। সে হিসেবে রমজানের ত্রিশ রোযায় তিনশত রোযার সওয়াব হয়। আর মাহে শাওয়ালের ছয় রোজায় ষাট রোযার সওয়াব হয়। এভাবে রামাযানের ৩০ রোযা এবং শাওয়ালের ৬ রোযা মোট ৩৬ রোযা দশ দিয়ে গুণ দিলে ৩৬০ রোযার সমান হয়ে যায় ,আর ৩৬০ দিনে এক বছর। সুতরাং ৩৬ টি রোযায় সারা রছর রোযা রাখার সওয়াব পাওয়া যায় ।
শাওয়ালের ছয় রোযা শাওয়াল মাসেই শুরু করে শেষ করতে হবে। ধারাবাহিকভাবে ছয় দিনে ছয় রোযা রাখা যায়, আবার মাঝে ফাঁক রেখে পৃথকভাবে ও রাখা যায়। উল্লেখ্য যে, শাওয়ালের ছয় রোযার সওয়াব তারা পাবে যার রমজানের রোযা সঠিকভাবে পালন করেছেন। কারণ রমজানের রোযা ফরজ, আর শাওয়ালের রোজা হল মুসতাহাব। মুসতাহাবের সওয়াব তখনই পাওয়া যায যখন ফরজ পালন করা হয়। মাহে শাওয়ালের এই ৬ টি রোযা মাসের যে কোন দিন রাখা যায়। মাসের শুরুতে রাখা যায়,আবার মাসের মধ্যে বা মাসের শেষে যেকোন সময় তথা যেকোন দিন রোযা রাখা যায়। যার যার সুযোগ-সুবিধা মত । এক সাথে ছয় রোযা ,আবার আলাদা আলাদা করে ও রাখা যায়।
সূত্রঃ বিডিভিউ২৪.কম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষের শুরু/ পুরোটা ছিলো ম‍্যাটিকুলাস.......‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মে, ২০২৬ রাত ২:৫৯



বাংলাদেশে রেজিম চেঞ্জ ছিল আমেরিকার ভুল’ড.জয়শঙ্করের কাছে স্বীকারোক্তি মার্কো রুবিওর!
আন্তর্জাতিক ডেস্ক | ওয়াশিংটন ও দিল্লি:-
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প! মার্কিন যুক্তরাষ্ট্রের হবু বিদেশমন্ত্রী (Secretary of State) মার্কো... ...বাকিটুকু পড়ুন

বুদ্ধিমান হোন, সঠিক কাজটি করুন!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ২৫ শে মে, ২০২৬ সকাল ১০:০৮



দক্ষিন স্পেনের আন্দালুসিয়া অঞ্চল।

এপ্রিলের ১৫ তারিখে এক সপ্তাহের জন্য এসেছি; গ্রানাডা, কর্ডোবা আর মালাগার রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছি। লোকাল কুইজিনের স্বাদ নিচ্ছি। বিশ্বখ্যাত স্থানগুলো ঘুরে দেখছি............পুরাই চিল মুডে। এলাকাগুলোকে... ...বাকিটুকু পড়ুন

কোরবানি: তাকওয়া না লৌকিকতা?— একটি ব্যক্তিগত অনুভুতি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে মে, ২০২৬ সকাল ১১:২৭

শুরুতেই একটি বিষয় স্পষ্ট করে নেওয়া ভালো, আমি কোনো ইসলামিক স্কলার নই। ধর্মতত্ত্ব বা শরিয়তের সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়ার মতো গভীর জ্ঞান বা পাণ্ডিত্য কোনোটিই আমার নেই। আমি এ সমাজের একজন... ...বাকিটুকু পড়ুন

শুধু মাকেই মনে পড়ে

লিখেছেন আকিব হাসান জাভেদ, ২৫ শে মে, ২০২৬ দুপুর ১২:২০

মা মারা গেলো,
সেদিন থেকে আর কেউ খবর নেয়নি।
বাবা বিয়ে করলেন,
বাবাও আর খবর রাখলেন না।
আমার একটাই বোন,
সেও কোনোদিন খোঁজ নেয়নি।
রাস্তায় থেকেছি,
কেউ খবর রাখেনি।
না খেয়ে থেকেছি,
তবুও কেউ খোঁজ নেয়নি।
রাতে ঘুমানোর জায়গা ছিল... ...বাকিটুকু পড়ুন

এই ২০২৬ সালে এসেও দেশে জেলখানা রাখার আদৌ কোন প্রয়োজন আছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ২৫ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:২৯

দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রায় ৪ মাস হতে চলছে, এর আগে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী ফ্যাসিবাদি শাসন ব্যবস্থার পতন ঘটিয়ে আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন্য নোবেল বীজয়ী ড: ইউনুস শতভাগ জনসমর্থন নিয়ে সরকার... ...বাকিটুকু পড়ুন

×