মেয়েদের একতৃতীয়াংশই ঘুম থেকে উঠেই সব্বার আগে ফেসবুক !
১৪ ই জুলাই, ২০১০ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৮ থেকে ৩৪ বছর বয়সী মেয়েদের এক-তৃতীয়াংশই ঘুম থেকে উঠেই সব্বার আগেই গিয়ে ফেসবুকে বসে। এমনকি তারা টয়লেটে গিয়েও সময় নষ্ট করে না। এ বছরের মে-জুন মাসে অক্সিজেন মিডিয়া আর লাইটস্পিড রিসার্চ একটি জরিপে এ তথ্য পেয়েছে। মেয়েদের ২১ শতাংশই ফেসবুক ব্যবহার করে রাতে। ওই ২১ শতাংশের মধ্যে ৪২ শতাংশই মনে করে ফেসবুকে তাদের মাতাল অবস্থার ছবি দেয়া ‘কোনো ব্যাপারই না’। আর ৭৯ শতাংশ মেয়ে তাদের চুমু খাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করতে যথেষ্টই আগ্রহী। অন্যদিকে, ৬৫ শতাংশ ছেলে ফেসবুকের পরিচয় থেকেই সরাসরি ডেটিংয়ে যেতে আগ্রহী, যেখানে মেয়েদের ক্ষেত্রে পরিমাণটি একটু কম, ৫০ শতাংশ। আবার, মাত্র ৯ শতাংশ মেয়ে ফেসবুক ব্যবহার করে তাদের প্রেমের সম্পর্ক ভেঙেছে, যেখানে ছেলেদের ক্ষেত্রে এর পরিমাণ ২৪ শতাংশ।
তবে জরিপে প্রাইভেসি সেটিং নিয়ে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ২৫ শতাংশই বলেছে তারা ফেসবুক ব্যবহার বন্ধ করবে না। কিন্তু প্রায় ১৬ শতাংশ অংশগ্রহণকারী বলেছে দুর্বল প্রাইভেসির কারণে ইতিমধ্যেই তারা ফেসবুক ব্যবহার বন্ধ করে দিয়েছে। তারা তাদের তথ্যগুলো নিয়ন্ত্রণ করতে পারছিলো না।
-খবর টেলিগ্রাফ অনলাইনের।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন