somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশের সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি...

০২ রা মে, ২০১৩ দুপুর ২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দূর্ঘটনাবহুল এক দেশ, নাম তার বাংলাদেশ। এ দেশে মানবসৃষ্ট দূর্ঘটনায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়, প্রাণহানি হয়, তা আর অন্য কোন দেশে হয় কিনা আমার সন্দেহ। আমি দেশের সকল প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়াকে অনুরোধ করবো, ঢাকাসহ দেশের সকল জেলায় যেসব ঝুকিপূর্ণ ভবন রয়েছে সেগুলো নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তৈরী করার জন্য। এছাড়াও যেসব কল কারখানায় অগ্নি নির্বাপণের সুব্যবস্থা নেই, তাও প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরতে হবে। এটা এখন আপনাদের, বিশেষ করে সাংবাদিক ভাই বোনদের জন্য নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে। :-*

এটা খুব সহজেই অনুমান করা যায় যে, এসব প্রতিবেদন তৈরী করতে গিয়ে আপনাদের ঝুকি নিতে হবে, জীবণের ঝুকি নিতে হবে, অনেক প্রভাবশালী (কুপ্রভাবশালী) মহলের হুমকি ধামকি শুনতে হবে। অসৎ রাজনীতিবিদ, অসৎ ব্যবসায়ীরা খালি হুমকি দিয়ে বসে থাকবে না, তারা তাদের পাচাটা কুকুরগুলো নিয়ে আপনাদের উপর ঝাপিয়ে পরবে। কিন্তু তবুও এ কাজটি আপনাদের করতেই হবে। সাধারণ জনগণের জানমালের কথা মাথায় রেখে মিডিয়াকে এসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমাদের সাংবাদিক ভাই বোনদের অনেকেই তো জীবণের ঝুকি নিয়ে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তুপের ভিতরে ঢুকে প্রতিবেদন তৈরী করেছেন। সুতরাং আপনাদের তো সাহসের কোন অভাব নেই।

মিডিয়া হলো সমাজের আয়না। সমাজের চিত্র সঠিক নিরপেক্ষভাবে তুলে ধরা মিডিয়ার নৈতিক দায়িত্ব। মিডিয়া যদি অসৎ লোকদের কথায় উঠা বসা করে, হলুদ সাংবাদিকতা বা অপসাংবাদিকতায় লিপ্ত হয়, পক্ষপাতদুষ্ট হয়ে প্রতিবেদন তৈরী করে তাহলে এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে! বর্তমানে এ দেশে অসংখ্য প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া থাকলেও তাদের নিরপেক্ষতা আজ প্রশ্নবিদ্ধ ! /:)

আপনারা যদি নিরপেক্ষভাবে এসব ঝুকিপূর্ণ (নির্মাণ ত্রুটি, অগ্নি নির্বাপণের অপ্রতুল ব্যবস্থা অথবা অন্য কোন কারণে) ভবন নিয়ে প্রতিবেদন তৈরী করে জাতির সামনে পেশ করতে পারেন তাহলে এর ফল হবে সুদূরপ্রসারী। এতে ঐ সব ঝুকিপূর্ণ ভবন মালিকদের এবং ঐ সব ভবনে যেসব অফিস ও ফ্যাক্টরী রয়েছে সেগুলোর মালিকদের টনক নড়বে। বিষয়টি সরকারের নজরে আসবে। সরকার হয়তোবা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। তখন হয়তো বিল্ডিং নির্মাণ সংক্রান্ত আইন গুলোর সঠিক প্রয়োগ হবে। সাধারণ মানুষ আরো অনেক বেশী সচেতন হবে। আর হয়তো বা আশুলিয়ার তাজরীন এবং সাভারের স্পেকট্রাম, রানা প্লাজা ট্রাজেডীর পুনরাবৃত্তি হবে না। আমরা নিশ্চয়ই এ ধরণের মানব সৃষ্ট দূর্ঘটনা বারবার দেখতে চাই না। :-*/:)
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৪ রাত ১২:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×