খুবই সাধারণ একটি কনসেপ্ট, কিন্তু অসাধারণ প্রতিক্রিয়া। তিনজন কিশোর, একজন ভিডিও করছে, আর বাকি দুজন একটি প্ল্যাকার্ড নিয়ে দাড়িয়ে আছে পথচারীদের প্রতিক্রিয়া দেখার জন্য। প্ল্যাকার্ডে বড় করে লেখা Meet A Muslim Person।
Meet A Muslim Person
মানুষের প্রতিক্রিয়া দেখার মত, হাস্যজ্জ্বোল চেহারায় কেউ এসে হ্যান্ডশ্যাক করছে, কেউবা ছবি তুলছে, কেউবা হাই ফাইভ দিচ্ছে, আবার কেউবা বলছে আসসালামু আলাইকুম। তবে ভিডিওটির শেষের দিকে এক উগ্র বর্ণবাদীকে দেখা যায়, বাজে অঙ্গভঙ্গী করতে আর বলতে, আমি যখন সেনাবাহিণীতে ছিলাম তখন এদের (মুসলিমদের) হত্যা করেছি।
ভিডিওটির শেষে একটি চমৎকার ম্যাসেজ রয়েছে, যাতে বলা হয়,
Just like how Race doesn't define who you are as a person...Religion doesn't define your character. It's whats inside your heart that shows who you truly are.
বিঃ দ্রঃ ভিডিওটি দেখতে সমস্যা হলে ক্লিক করুন এখানে । অথবা আপনি গুগল বা ইউটিউবে Meet A Muslim Person দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৪ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



