মিতা হকের সেই কুখ্যাত ভাষ্য
মুহতারামা মিতা হকের মতে, শুধুমাত্র যেসব নারীরা বোরখা বা হিজাব পরে, অথবা যেসব যুবক পুরুষেরা লম্বা কুর্তা পরে, মাথায় টুপি পরে, দাড়ি রাখে তখন তারা বাঙালীত্ব বিসর্জন দিয়ে পুরোপুরি অবাঙালী হয়ে যায়। মিতা হক যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় (শপিং মল বা হাসপাতাল) ভ্রমণ করেন তখন আশেপাশের এরকম অসংখ্য অবাঙালীর মাঝে শুধুমাত্র নিজেকেই বাঙালী হিসেবে আবিষ্কার করেন।
মুনাফিকরা আপনার কাছে এসে বলেঃ আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রসূল। আল্লাহ জানেন যে, আপনি অবশ্যই আল্লাহর রসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। [পবিত্র কুরআনের ৬৩ নং সূরা আল মুনাফিকুন, আয়াত নং ১]
অনেকে বলে অষ্টম শতাব্দীতেই এদেশে ইসলামের আগমণ। আর খুব স্বাভাবিকভাবেই ধারণা করা যায় ইসলামের সাথে সাথেই বোরখা, লম্বা কুর্তা, দাড়ি, টুপি ও লুঙ্গীর আগমণ। হাজার বছরের বেশী সময় ধরে, যে বেশভূষা এদেশের আমজনতা সাদরে গ্রহণ করে চলে আসছে তা কি করে আজ হঠাৎ তাদের পরিচয়কে প্রশ্নবিদ্ধ করে তা বোধগম্য হয় না, অথচ গত কয়েক দশক ধরে যেসব ভারতীয় ও পাশ্চাত্যের বিভিন্ন আটসাট ও সংক্ষিপ্ত খোলামেলা পোশাকে এদেশের নরনারীরা গা ভাসিয়ে দিলো তাতে তাদের বাঙালী পরিচয়ের কোনই ক্ষতি হলো না। এখন আমাদের বুঝতে বাকি থাকে না যে, মিতা হকের বাঙালী সংজ্ঞায় গলদ আছে।
মিতা হকের মত এই তথাকথিত বাঙালীদের ইসলামে এলার্জি আছে। ভয়ঙ্কর রকমের এলার্জি। এদের ভাষ্যমতে বাঙালী হতে হলে আপনাকে নিম্নলিখিত কর্মকান্ড অনুসরণ করতে হবে,
১ম, সকল অনুষ্ঠান মঙ্গল প্রদীপ ও রবীন্দ্র সঙ্গীতের সহিত শুরু করতে হবে।
২য়, নারীরা শাড়ি পরবে, কপালে টিপ দিবে পারলে। মাথায় ঘোমটাও দেয়া যাবে না। আর পুরুষদের ধূতি পরতেই হবে, প্লাস ক্লিন শেভড।
ব্যস আপনি বাঙালী হয়ে গেলেন।
মিতা হকের মত এরকম বিকৃত মনমানসিকতার সিজনাল বাঙলীদের আওয়ামী সরকারের আমলেই বেশী উচ্চবাচ্য করতে দেখা যায়। আমাদের নৈতিক দায়িত্ব এদেরকে বোঝানো, পোশাক পরিচ্ছদে বাঙালীয়ানা আবদ্ধ নয়। আর জামায়াত ও ইসলাম এক জিনিস নয়। আওয়ামীলীগের উচিৎ হবে এইসব সিজনাল, কট্টর সেক্যুলারিস্ট, ইসলাম বিদ্বেষী বাঙালীদের কাছ থেকে দূরে থাকা। কারণ এইসব সিজনাল বাঙলীরা সংখ্যাগরিষ্ঠ মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে আওয়ামীলীগের প্রতি জনগণের সমর্থন হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সম্ভব হলে, আওয়ামীলীগের উচিৎ হবে, মিতা হকের মত বাঙালীদের কান ধরে দুগালে কষে চড় লাগিয়ে বাঙালী ও বাংলাদেশীর সংজ্ঞা শেখানো, আর তা হলো, বাংলাদেশে জন্ম নেয়া অথবা বাংলাদেশী বংশোদ্ভুত, যার মাতৃভাষা বাংলা, সেই বাঙালী। যে বাংলাদেশ নামক স্বাধীণ দেশের নাগরিক সে বাংলাদেশী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

