somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রাহকের টাকা ফেরৎ না দিয়ে নতুন নামে আসছে ইউনিপে-টু-ইউ

০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রাহকদের আড়াই হাজার কোটি টাকা ফেরত না দিয়েই নতুন নামে আবার মাঠে নামছে এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং) কোম্পানি ইউনিপেটুইউ। সরকারের এমএলএম কোম্পানির বিধিমালায় ইউনি মাল্টিপারপাস লিমিটেড নামে নতুন প্রতিষ্ঠানের নিবন্ধনও শেষ পর্যায়ে। নতুন কোম্পানির শীর্ষ এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় ২০ কোটি টাকা পুঁজি নিয়ে জানুয়ারিতে কার্যক্রম শুরু করবে ইউনি মাল্টিপারপাস। এদিকে ইউনিপেটুইউ বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ অভিযোগ করেছে, পুরনো গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে কোম্পানিটি নতুন করে আবার প্রতারণা করতে চাইছে।
সাবেক ইউনিপেটুইউর কর্মকর্তা এবং বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৪ নভেম্বর বিনিয়োগকারী ঐক্য পরিষদের সঙ্গে এক টেলিকনফারেন্সে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির ইমন ও পরিচালক (অ্যাডমিন অ্যান্ড অপারেশন) স্কোয়াড্রন লিডার (অব.) আবদুল জলিল নতুন ব্যবসা শুরুর মাধ্যমে গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার আশ্বাস দিয়েছেন। সে ক্ষেত্রে তারা বিনিয়োগকারীদের নতুন কোম্পানিতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নতুন কোম্পানি খোলার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে নতুন কোম্পানির শীর্ষ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বণিক বার্তাকে বলেন, নতুন প্রোডাক্ট নিয়ে এমএলএম কোম্পানির বিধিমালায় অনুমোদন নিয়ে মাঠে আসার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। তিনি বলেন, ইউনি মাল্টিপারপাস লিমিটেড নামে এ কোম্পানি জানুয়ারিতে কার্যক্রম শুরু করবে। এটি বিনিয়োগকারীদের সমিতি হিসেবে কাজ করবে এবং জমাকৃত টাকা ১৮ মাসে দ্বিগুণ হয়ে বিনিয়োগকারীদের কাছে ফেরত যাবে।
মনিরুল ইসলাম আরও বলেন, নতুন এ কোম্পানি বেশকিছু আকর্ষণীয় প্যাকেজ ও প্রোডাক্ট নিয়ে মাঠে আসবে। যার মধ্যে রয়েছে নরসিংদীর মাধবদীতে ২২৫ ফ্ল্যাটবিশিষ্ট অ্যাপার্টমেন্ট ভবন, বিদেশী প্রযুক্তি এবং বিশেষজ্ঞদের নিয়ে উন্নতমানের আধুনিক হাসপাতাল ও লেড লাইট ফ্যাক্টরি। ফলে গ্রাহকরা নতুন কোম্পানিকে ভালোভাবেই গ্রহণ করবে। তবে ভয় শুধু পুরনো বিনিয়োগকারীদের নিয়ে। তাদের আমরা শান্ত থাকতে বলেছি। নতুন ব্যবসা করে তাদের পুঁজি বুঝিয়ে দেয়া হবে।
এ বিষয়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সলিল চৌধুরী বলেন, ইউনিপেটুইউ আমাদের টাকা ফেরত না দিয়ে আবার মানুষের সঙ্গে প্রতারণা করতে চাইছে। আমরা ব্যাংকে জমা এবং সম্পদ বিক্রি করে আগের বিনিয়োগের অর্থ মুনাফাসহ ফেরত চাই। না হলে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।
উল্লেখ্য, দুনিয়াজুড়ে স্বর্ণ ব্যবসা এবং স্বর্ণ খনিতে বিনিয়োগ করে ১০ মাসে বিনিয়োগের সমপরিমাণ মুনাফার লোভ দেখিয়ে ইউনিপেটুইউ বাংলাদেশে ব্যবসা শুরু করে। দেশের হাজার হাজার বিনিয়োগকারী অল্প সময়ে অবিশ্বাস্য লাভের আশায় ইউনিপেতে বিনিয়োগ করতে হুমড়ি খেয়ে পড়েন। পরে অবৈধ এ ব্যবসা সরকারি নিষেধাজ্ঞায় বন্ধ হলে হাজার হাজার বিনিয়োগকারী পথে বসেন। গত ১৭ ফেব্রুয়ারি বিনিয়োগকারীরা সংগঠিত হয়ে বিনিয়োগকারী ঐক্য পরিষদ গঠন করেন।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×