তবু একদিন ভোরের দুয়ার দেব খুলে,
ছুঁয়ে দেব তোমার হাত বন্ধু
কণ্টকশয্যায় পড়ে আছে ব্যর্থ রাতের অভিযান
চেনা মুখ সব উড়ে গেছে ধোঁয়ার ভিড়ে
চলার পথে দেখেছি সবুজ ঘাসে পিঙ্গল আভা।
একদিন উদাসী বনের ছায়ায় তুমিই ছিলে লুকানো
শুকনো পাতার মচমচে শব্দে শুনেছি পদধ্বনি
বলিনি, এত দেরী কেন হল তবে বন্ধু!
নির্জলা উপবাসের দিনে পাশে এসে দাঁড়ালে
এমন অসময়ে পরালে বটফলের মালা
কৃতজ্ঞতা শেষ করতে জানাব না ধন্যবাদ
শুধু একদিন পাশাপাশি বসে বলব, বন্ধু চিনেছি তোমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




