somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাফর স্যার শেয়ার মার্কেট নিয়ে যা বলেছেন একদম ঠিক বলেছেন

০৪ ঠা জুন, ২০১২ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাফর স্যার শেয়ার মার্কেট নিয়ে যা বলেছেন একদম ঠিক বলেছেন

উনি বলেছেন ঃ


"আমি আগেই বলে রাখি স্টক (শেয়ার) মার্কেট কীভাবে কাজ করে আমি সেটা জানি না। চেষ্টা করলে বিষয়টা যে বুঝতে পারব না তা নয়, কিন্তু আমার বোঝার কোন আগ্রহ নেই। বেঁচে থাকতে হলে মানুষকে টাকা পয়সা রোজগার করে সংসার চালাতে হয় এবং সেজন্যে পরিশ্রম করতে হয়। কোনো পরিশ্রম না করে শুধু মাত্র টাকা পয়সা নাড়াচাড়া করে কেউ যদি টাকা উপার্জন করে তখন আমার কাছে মনে হয় এর মাঝে কিছু একটা গোলমাল আছে। যেহেতু সারা পৃথিবীই এই গোলমালকে মেনে নিয়ে চলছে কাজেই আমি স্বীকার করে নিচ্ছি সমস্যাটা পৃথিবীর নয়, সমস্যাটা আমার।"




আমার বক্তব্যঃ
আমি নিজে ফিন্যান্সের ছাত্র । জাফর ইকবাল যেটা বলেছেন সেটা একদম ঠিক। উনার কথা থেকে একদম পরিষ্কার বোঝা যায় যে উনি স্টক এর সেকেন্ডারি মার্কেট নিয়ে কথা বলেছেন, প্রাইমারি মার্কেট নয়। সেকেন্ডারি মার্কেটের অনেক রকম সমস্যা আর যেটা এক ধরনের জুয়া খেলার মতই।এ ধরনের মার্কেটে নীতিগতভাবেই কারো সাপোর্ট করা উচিত না। তবে প্রাইমারি মার্কেট নিয়ে সেরকম জুয়া খেলার মত কোন সমস্যা নেই।


শেয়ারের সেকেন্ডারি মার্কেটে আর কিছুই হচ্ছে না, শুধু একজনের পকেটের টাকা আরেকজনের পকেটে যাচ্ছে, অর্থনীতির লিকুইডিটি বা তারল্য সুবিধা ছাড়া আর কোন লাভ হচ্ছে না। সারা বিশ্বেই শেয়ারের সেকেন্ডারি মার্কেটে ৯০% মানুষ ধরা খায় আর তাদের পকেটের টাকা যায় বাকি ১০% সফল মানুষের পকেটে। সেকেন্ডারি মার্কেটে যারা সফল হয় তারা সবাই এক্সপার্ট মানুষ। আর বাকি ৯০% যারা সবসময় হারে, তারা সবসময়ই সাধারণ মানুষ। সুতরাং সাধারণ মানুষের উচিত এধরনের মার্কেট থেকে দুরে থাকা।

ভাই, সময় থাকতে যত তাড়াতাড়ি পারেন এ মার্কেট থেকে বের হয়ে আসেন। এটা আমার অনুরোধ। নিজের জীবন নিয়ে আর জুয়া খেলবেন না। যা লস হয়েছে হয়েছে, প্লিজ, আর দরকার নাই।



আপডেটঃ জুন ৬, ২০১২ রাত ১২ টা ২ মিনিট
আপনাদের সব প্রশ্নের জবাব আমি দেব। আগামী দুইটা দিন দেশের বাড়িতে জরুরি কাজে যাচ্ছি। প্রশ্ন রেখে যান, আমি এসেই জবাব দিয়ে দিবো।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১২ রাত ১২:০৫
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×