somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাফিজ মেহরাব
ভালবাসি দেশমাতাকে। শিক্ষাব্যবস্থাকে বদলে দেয়ার স্বপ্ন অন্তরে লালন করি। বিভিন্ন ধরণের বই পড়তে পছন্দ করি। আর দশজন সাধারণ মানুষের মতোই বিশেষণ হীন। আমার ব্লগে আপনাকে সাদর সম্ভাষণ।

আরাফাত শাওন,আত্মহত্যা এবং আমার কিশোর মনের আবেগ।

১৬ ই জুন, ২০১৫ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশকিছুদিন ধরেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আরাফাত শাওন এবং তার মৃত্যু নিয়ে বেশ আলোচনা হচ্ছে। নানা মুনির নানা মত।অনেকেই অনেক রকম ভাবে ঘটনাটিকে নিরীক্ষণ করেছেন। কারও মতে এটা অপরিপক্ব বয়সের অপরিণত সিদ্ধান্ত আবার কেউ বা সেই হতভাগ্য ছেলেটিকেই দুষছেন। আমি একটু ভিন্নভাবে বিষয়টা ভাবার চেষ্টা করছি।


আমাদের শিক্ষকেরা সবসময়ই বলেন ছাত্ররা তাদের কাছে সন্তানতুল্য। সন্তানের মতোই নাকি তারা আমাদের দেখেন। বাস্তবে তো আমাদের শিক্ষকেরা এই কথার প্রতিফলন দেখান না। একটা শিক্ষকের অনুপ্রেরণা যে ছাত্রের কাছে কতবড় টনিক তা হয়তো অনেক শিক্ষকই ঠিকমতো উপলব্ধি করতে পারেন না। খারাপ ফলাফল হলে কমবেশী শিক্ষকদেরই ছাত্রদের গালমন্দ করতে দেখা যায়। নিরুতসাহিত করতে দেখা যায়। কিন্তু কয় শিক্ষক তার ছাত্রের ভাল রেজাল্টে বাহবা দেন?খুবই বিরল প্রজাতির শিক্ষরাই এমন করেন। এখানে আরাফাতের শিক্ষকেরা কী ভূমিকা রেখেছেন তা জানতে খুবই ইচ্ছা হয়। তাদের সামান্য অনুপ্রেরণা হয়তো এই অভাগা ছেলেটির প্রাণ রক্ষা করতে পারতেন। শিক্ষকেরা আমাদের সন্তানতুল্য বলেন বলেই এমন চিন্তা মাথায় আসলো। নতুবা একথা বলার অবকাশ পেতাম না।

আরাফাত শাওন তার সুসাইড নোটে যেসব কথা বলে গিয়েছে আমি বাজী ধরে বলতে পারি আমাদের দেশের অধিকাংশ কিশোরের এই অবস্থা। প্রায় সব পরিবার থেকেই কিশোরদের খেলার সময় দেয় না। প্রাইভেটে যেতে বাধ্য করে। বাড়ীর স্যারের কাছে পড়তেই হবে নতুবা ভাল রেজাল্ট সম্ভব নয় এমন মানসিকতাও আছে আমাদের পিতামাতাদের মাঝে। আর টাকার খোটার দেওয়ার বিষয়টি মধ্যবিত্ত সব পরিবারের মাঝেই আছে বলে আমার ধারণা। বিষয়টি স্বাভাবিক ভাবেই নিতে হবে। কারণ মা-বাবা রা তাদের রক্ত জল করা টাকায় তার সন্তানের খারাপ রেজাল্ট দেখতে চান না। কিন্তু এক্ষেত্রে সন্তানের ধারণ ক্ষমতা, চাপ নেওয়ার ক্ষমতা ইত্যাদি মাথায় রাখতে হবে। প্রমথ চৌধুরী তার বইপড়া প্রবন্ধে বলেছেন -"আমাদের সমাজে এমন অনেক মা আছেন যারা মনে করেন শিশু সন্তানকে ক্রমান্বয়ে গরুর দুধ গেলানোই শিশুর স্বাথ্যরক্ষা ও বলবৃদ্ধির একমাত্র উপায়। দুগ্ধ অতিশয় উপাদেয় খাদ্য,কিন্ত তার উপকারিতা যে ভোক্তার জীর্ন করার শক্তির উপর নির্ভর এ জ্ঞান মাতৃশ্রেণির নেই"। দুধ যে উচ্চ প্রোটিন সম্পন্ন খাদ্য এতে সন্দেহ নেই কিন্তু এই খাদ্য যদি জোর করে গেলানো হয় তবে তা তখন খাদ্য থাকে না,অখাদ্য হয়ে যায়। তাতে তো ভোক্তার উপকার হয়ইনা বরং ক্ষতি হয়। আমাদের মা বাবাও ঠিক সেই কাজটিই করে সন্তানের এবিলিটির দিকে খেয়াল না করে তার উপর পড়াশোনার বোঝা চাপিয়ে দেয়। যে ছাত্রের সায়েন্সে মন নেই তার কানে জপে দেয় " সায়েন্স ছাড়া দুনিয়া অচল,চাকরি পাবি না। ভাত পাবি না"। কিন্তু মাতাপিতা তার সন্তানের ধারণক্ষমতা সমন্ধে ওয়াকিবহাল থেকেও জোর করে বোঝা চাপিয়ে দেয়। এক্ষেত্রে চেতন ভগতের আরেকটি কথা মনে পড়ে গেল " প্রত্যেক মা বাবাই চায় তার সন্তান আইন্সটাইনের মত থিওরি আবিষ্কার করে হইচই ফেলে দিক, কিন্তু তারা বোঝে না তারা আমাদের সে জীন দিয়েছে তা দিয়ে আর যাইহোক আইন্সটাইন হওয়া সম্ভব না"।

আশ্চর্যের বিষয় এ বিষয়টা আমাদের মিডিয়াতে অতটা গুরুত্ত্ব পায়নি যতটা পাওয়ার কথা। যে বয়সে মাথায় নানা রকম আইডিয়া কিলবিল করবে,দুরন্ত পাখির মত মুক্ত আকাশে পাখা ঝাপটাবে সেই বয়সের একটি ছেলে কতটা মানসিক ভাবে ভেংগে পড়লে আত্মহত্যা করে তা কি আমাদের সুশীল সমাজের কাছে চিন্তার খোরাক নয়?
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৫ রাত ১০:৪১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

জাতীয় জন্মসনদে ভুলের ভূত আর সাভারের জালিয়াতি চক্র: সাধারণ মানুষের ভোগান্তি কি কোনোদিন থামবে না?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০



আজ ৬ অক্টোবর, জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে—‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। অথচ বাস্তবতা যেন এই স্লোগানের একদম উল্টো! সরকারি নথিতে যখন সাধারণ... ...বাকিটুকু পড়ুন

×