somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১ হাজার টাকা

১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবীরের হাতে এখন কচকচে এক হাজার টাকার একটি নোট।এইতো কিছুক্ষণ আগেও তার চামড়ার ছেড়া মানিব্যাগটাতে মত্র ১২ টাকা ছিল।বাংলা মটরের রোডের উপর যে ওভার ব্রীজটা আছে,সেখানে আনমনে হয়ে হাটতে হাটতে শেখ মুজিবের মুখের ছবিযুক্ত কাগজটি দেখে আগ্রহের সাথে সেটির কাছে যায়।ঝালমুড়ির এঠো কাগজের নিচে আবীর এটা পাবে কখনো আশাও করেনি।
আবীর এখন বেশ খুশি। মাসের ৪ তারিখে যখন আবীরের পকেটটি সাধারণত ফাকা থাকে, তখন এই এক হাজার টাকার নোটটি অনেকটা কোহিনূর হীরার থেকেও দামি।এই এক হাজার টাকা দিয়ে কি করবে আবীর। ভাবতেই তার মনে হল কতদিন মেসের হালিমা খালার হাতের রান্না ছাড়া আর কিছু খাওয়া হয়না।হঠাত মনে হল যাওয়া যায় তো আজ কোনো ফাস্টফুডে।
একথা চিন্তা করতেই করতেই লাবন্যের কথা মনে পড়ে গেলো। মেয়েটা আবীরের জন্যে কতকিছুই না করে। শেষ জন্মদিনেও ওর জন্যে গোলাপ ছাড়া আর কিছু দিতে পারেনি আবীর। আজ না হয় এক জোড়া পায়েল কিনে লাবন্যকে চমকে দেওয়া যাক।
কিন্তু তা কি করে হয়।লাবন্যের জন্য পায়েল কিনতে গেলে গলির মাথার মামার দোকানের সামনে থেকে আরো ৬/৭ দিন মুখ লুকিয়ে যেতে হবে। মামা যে এখনো আবীরের কাছে ৮০০ টাকা পায়। টাকাটা মামাকে দিলে এক মাস আর সিগারেটের জন্যে মেসের ছোটভাইটার কাছে লজ্জা নিয়ে দাড়াতে হবেনা। কিন্তু রনির মাটির ব্যাংক থেকে আবীর অনেকদিন হল ৬০০ টাকা বের করে নিয়েছে চুরি করে। নিজের রুমমেট বলে রনি আবীরকে অনেক বিশ্বাস করে,আর তাছাড়া রনি নিজের পংগু বাবার জন্যে হুইল চেয়ার কেনার জন্যে ওই ব্যাংকে টাকা জমায়। সেই টাকাটা আগে রাখা জরুরি।পকেটের সেই খুচরা ১২ টাকা দিয়ে আবীর একটা ব্যানসন সিগারেট কিনে ধরাল। চিন্তা করতে করতে আবীর ঠিক করল এই টাকার সিংহভাগ রনির মাটির ব্যাংকেই যাবে। তাই একটু মনের আনন্দে সিগারেট ফুকতে ফুকতে বাসার উদ্যেশ্যে হাটতে লাগল আবীর।
পিছন থেকে হঠাত কে যেন আবীরের পাঞ্জাবীটা টান দিল
- ভাই কিছু টাকা দিবেন?
-- কি করবি টাকা দিয়ে?
- ছোট ভাইটা অনেক কান্নাকাটি করতাসে ঈদের জামার লাইজ্ঞা, অরে একটা জামা কিনে দিতাম
মেয়েটার দিকে তাকিয়ে আবীরের নিজের বোনের কথা মনে পড়ে গেলো। আবীরের বাবা মারা যাবার পর ঠিক এভাবেই ওর ছোট বোন একদিন ঈদের জামার জন্যে বলেছিল।
-- তোর কোলে এটা তোর ভাই?
- হ
-- সত্যিই ঈদের জামা কিনবি ত?
- হ সত্যি
-- নাহ তোদের নিয়ে বিশ্বাস নাই, চল আমি কিনে দেবো।
আবীর মেয়েটার সাথে মার্কেটে গিয়ে ওর ভাইয়ের জন্যে একটা লাল রঙের পাঞ্জাবি কিনে দিলো। আবীর ওই ভাইবোনের চোখে মুখে আনন্দের হাসিটা উপভোগ করল খুব। তারপর ওদের বিদায় দিয়ে আবার হাটতে শুরু করল আবীর। পকেটে আর মাত্র ২০ টাকা আছে। একটা সিগারেট কি কিনব?
নাহ থাক কাল বাসে করে ভার্সিটি যেতে টাকাটা কাজে লাগবে। এইসব চিন্তা করতে করতে আবীর আবার পথ চলা শুরু করল....
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×