সরকারী হাসপাতালের ডাক্তার!
০১ লা জুন, ২০১১ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মামাতো ভাইয়ের হাতের তালুর উলটা পিঠে কনিষ্ঠ আংগুল আর মধ্যমার নিচ বরাবর বিনা কারণে ২টি কালো দাগ পড়েছে। কোনো ব্যথা নেই, চুলকানি নেই। ৪০ দিন হয়ে গেল কিন্তু দাগ সারেও না বাড়েও না। এম.ডি. ডিগ্রীওয়ালা ডাক্তার বাইরে দেখালে ভিজিট হিসেবেই কমপক্ষে ৩০০/৪০০ টাকা লাগবে তাই বাধ্য হয়ে অবশেষে সরকারী হাসপাতালেই (আউটডোরে) তাকে নিয়ে গেলাম। ওখানেও আউটডোরে এম.ডি. ডিগ্রীওয়ালা ডাক্তার বসেন। উনি মামাতো ভাইয়ের হাতের তালুর উলটা পিঠটা ১ নজর দেখেই ২টি ঔষধ লিখে দিলেন। জিজ্ঞেস করলে বললেন প্রেসক্রিপশন করা ঔষধেই রোগ সেরে যাবে। দোকানে থেকে ৩৩০(৫০+২৮০) টাকা দিয়ে ঔষধ কিনে এনে দেখি ৫০ টাকার যে অয়েন্টমেন্ট (clobecuate) সেটিই আসলে ঔষধ----২৮০ টাকা দিয়ে যে ঔষধটা কিনেছি সেটা ভাওতা দিয়ে ডাক্তার কিনতে কিনিয়েছে। ২৮০ টাকার ঔষধটা (Anada) একটি শক্তিবর্ধক ঔষধ---তাও আবার পাবনার ১টি ইউনানী কারখানায় তৈরী।(আমার মামাতো ভাই কিন্তু বলে নাই যে তার দুর্বল লাগে; দেখতেও তরতাজা ১টি ছেলে।) এখন কথা হচ্ছে, অ্যালোপ্যাথিক ডাক্তার ঔষধ লেখে ইউনানী!--- তাও আবার অপ্রয়োজনীয়। ৩০০টাকা ভিজিট বাঁচাতে চেয়েছিলাম ডাক্তার ঠিকই ২৮০ টাকা ফাও বের করে নিয়েছে। কে জানে কমিশন কত?
(বিঃদ্রঃ ৫০ টাকার যে অয়েন্টমেন্টটি লিখেছে সেটিও কিন্তু পুরনো ভালো কোম্পানীর গুলো না লিখে একেবারে নতুন এক কোম্পানীর ঔষধ লিখেছে।)
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১১ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন