আর্তনাদ
১৬ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গতকাল রাত থেকে চোখে ঘুম নাই। মাথার ব্যাথায় মনে হচ্ছে মাথার রগগুলো ছিঁড়ে যাবে। এমনিতেই ভাল ঘুম হয়না। তার উপর গতকাল রাত থেকে শুরু হয়েছে উচ্চস্বরে এক ছাগলের আর্তনাদ। ভ্যা ভ্যা না বলে কেন আর্তনাদ বলছি সেটা মনে হয় একটু ব্যাখ্যা করা প্রয়োজন। প্রতি কুরবানী ঈদের আগে ছাগলের ভ্যা ভ্যা চিৎকারে কান ঝালাপালা হয়ে যায়। কখনও বিরক্ত লাগে, কখনও বা লাগে মায়া।
কিন্তু এ ছাগলটার ডাকের প্রকৃতি একেবারে ভিন্ন রকম। কুকুরের করুণ সুরের কান্না ছাগলের গলায় বসিয়ে দিলে যেমন হয় অনেকটা সে রকম। ভ্যাউউউ উ উ উয়া। এ আর্তনাদে যেমন মাথার ব্যাথা বাড়ছে তেমনি হৃদয়ে হচ্ছে রক্তক্ষরণ। আমার ধারণা বাচ্চা রেখে মা ছাগলটাকে কেউ বিক্রি করে দিয়েছে। সম্ভবতঃ বাচ্চাগুলের জন্যই মায়ের এই আহাজারি।
এভাবে হয়তো কেঁদেই চলবে কাল পর্যন্ত। তারপর স্তব্ধ হয়ে যাবে সব। নিকটস্থ মানুষ নামের দু`পেয়ে প্রাণী বা সুউচ্চে অধিিষ্ঠিত সৃষ্টিকর্তা কারও কর্ণকুহরেই এ আর্তনাদ প্রবিষ্ট হবে না। তোর আর্তনাদের চিহ্নটুকু নাহয় ব্লগের কোনেই থেকে যাক।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বালির নীল দিগন্ত ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের...
...বাকিটুকু পড়ুন
হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন...
...বাকিটুকু পড়ুন
'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।
ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম...
...বাকিটুকু পড়ুন