আমার মা বাবা গ্রামে থাকেন। ভাইয়ের সাথে। আছে ভাবী এবং ৩ জন ছেলেমেয়ে। অনেকদিন ধরে মা বলছিলেন, আমারদের একটা ফ্রিজ হলে ভালো হতো। আব্বা কিছু বলতো না। কিন্তু দিতে পারিনি। আজ একটা বড় ফ্রিজ কিনে দিয়েছি। আমার ছোট বোনের স্বামী সেটা বাড়ীতে এনে সেট করে দিল। মা বাড়ীতে ছিল না। মেজো বোনের বাড়ীতে নিয়ে গেছেন। সন্ধ্যায় আমার ছোট বনের স্বামী আমাকে মিসকল দিলে আমি এখান থেকে ফোন করলাম। সে বলল, আপা আব্বা ফ্রিজের দিকে ১০ মিনিট একবারে তাকিয়ে ছিল হাসি মুখে। সে যে কি খুশি। আমি এতখুশি আমার জীবনে কারও চোখে দেখিনি। তখন মনে হলো আমার বাবার খুশি ভরা চো্খ দুটো আমি জার্মানীতে বসে দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হলো যে, আমি অনেক বড় একটা উপহার পেয়েছি। এটা আমার অনেক বড় পাওয়া আমার আব্বার হাসি ভরা চোখ দুটো।
আলোচিত ব্লগ
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।