somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ডায়েরী থেকে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার গ্রামের মুক্তিযোদ্ধা মমিন ।
কিছু দিন আগে বিনা চিকিৎসায় মারা যায়।
মারা যাওয়ার আগে সে বলে গিয়েছিলো তাকে যেনো রাস্টীয় মর্যাদায় দাফন না করা হয়।
আমার জানা নেই তার দাফন কি রাস্টীয় মর্যাদায় হয়েছিল কিনা ।
বেচে থাকতে দেখেছি আনাহারে অর্ধহারে এই মানুষ টা দিন কাটাত।
মুমিন ভাই আমাদের এলাকার বলে ই আমি এই মানুষ টার কথা জানি এই ভাবে অনেক অজানা মুমিন আছেন যারা প্রয়োজনে অস্র ধরেছিলেন।
যারা অস্র ধরেছিলেন সেই সব হায়েনার বিরুদ্ধে যারা ধর্ম যায় জাত যায় বলে ধর্ষন কে হালাল মনে করে নির্বিচারে ধর্ষন করেছিলো সেই সব হায়েনাদের বিরুদ্ধে।
অথচ এই স্বাধীন দেশে মুমিন এর মত মুক্তিযুদ্ধা রা বেচে থাকার জন্য সংগ্রাম করে এক সময় পরাজিত হয়। শত্রুর অস্র যাদের মনে ভয় ধরাতে পারে নাই তাদের মনে ভয় ধরিয়েছিলো অভাব।
জীবন যুদ্ধে তারা পরাজিত ।

অন্য দিকে সাঈদি ,নিজামী কিংবা কসাই কাদের এর মত লোক যারা নির্বিচারে পাখির মত মানুষ হত্যা করেছে ধর্ষন করেছে, তাদের পাহাড় সমান অর্থ।
আমি বুঝি না একটা স্বাধীন দেশে কি করে তারা ৪২ বছর তারা আলো বাতাস গ্রহন করেছে?
এর জন্য দায়ী মুক্তিযুদ্ধের শেষ থেকে এই পর্যন্ত প্রতিটা প্রজন্ম।
দায় মুক্তির শেষ সময় এ দাঁড়িয়ে আমরা।
এই মানুষ গুলা আবার ইসলাম এর কথা বলে।

ইসলামের মানুষ হত্যা , ধর্ষন কই আছে?
এরা ইসলাম কে কলঙ্কিত করেছে।

আমার ইসলাম নিয়ে তারা খেলছে।
তারা মসজিদ এ আগুন দেয়।
লাখো শহীদ এর রক্তে পাওয়া পতাকায় আগুন দেয়, পতাকা ছিড়ে।
শহীদ মিনার ভাংচুর করে।
তাদের বিপক্ষে কথা বললে আমাদের সামনে তারা ইসলাম দাঁড় করিয়ে দেয়।
তাদের বুঝাতে পারি না, কি করে সেই সব জামাত শিবির ইসলাম এর হয়।
এই জামাতীরা তাদের নেতা নিজামীর সাথে আমার রাসুল কে তুলনা করে।
তারা নিজেদের কে বাচানোর জন্য কত কি করতে পারে।।
নতুন প্রজন্ম আজ পথ হারা।
এই প্রজন্মের একটা অংশ আজ কে এই জামাতী দের দ্বারা ব্রেন ওয়াসড।
জামাত শিবির নিয়ে রাজনীতি করার সুযোগ আছে কিনা জানি না।
বর্তমান সরকার চাইলে ই জামাত শিবির কে নিষিদ্ধ করতে পারি।
সংসদে ৬০% আসন তাদের। কিন্তু হয়ত তারা করবে না ।
জানি না কেনো।
এক এক টা নিশ্বাস আমাকে বলে সে বিষুদ্ধ না। কারন জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরোনো শকুন ।

আজ কে এই জামাতিরা সাংগঠনিক ভাবে অর্থনীতিতে অনেক বেশী শক্তিশালী।
যে দেশ এ মুক্তিযুদ্ধা খেতে পায় না। যে মানুষ গুল প্রয়োজনে নিজের জীবন কে বুলেট এর মুখে তুলে দিয়েছে। জাতি এই সব সুর্য সন্তান দের কি কি দিতে পেরেছে?
মুক্তিযুদ্ধাদের কে কিছু দিতে না পারুক , সেই সব হায়েনাদের গাড়িতে লাল সবুজ এর পতাকা দিতে পেরেছে।

যে দেশে রক্ত দিয়ে স্বাধীনতা পায় সে দেশে দুর্নীতি শব্দ টা ও থাকার কথা না।
শুধু মাত্র একটা সিস্টেম এর অভাব এর কারনে হচ্ছে।
কোথাও কোথাও শুনা যায় মুক্তিযোদ্ধাদের ভাতা নিতে গেলে সেখানে ও নাকি কমিশন দিতে হয়। জানি না সত্য কিনা।

ভাবতে অবাক লাগে যে দেশের মানুষ ভাষার জন্য বুকের তাজা রক্ত ঠেলে দেয় সেই দেশের ৫ বছর এর বাচ্ছা গর গর করে হিন্দী বলে যাচ্ছে ।
আবার অনেকের নাকি হিন্দী সিরিয়াল না দেখলে খাওয়া টা বদ হজম হয়।
এমন তো হয়ার কথা ছিলো না।

আমার এই সোনার বাংলা তো শতভাগ পবিত্র থাকার কথা ছিল।
যে দেশের মানুষ বুকের রক্ত দিয়ে দেশ স্বাধীন করে সে দেশের মানুষ গুলো কি করে এমন হয়ে যায়? দেশের প্রতিটা ক্ষেত্রে দুর্নিতি শেখড় গড়তো না।

আজ জামাত শিবির নিয়ে কথা বলতে গিয়ে ফেইসবুক এর অনেক ফ্রেন্ড আমাকে ব্লক করেছে আবার অনেকে এ plan করতেছে কবে নাগাদ ব্লক করবে সেই অপেক্ষায়। আবার এই নিয়ে কথা বলতে গিয়ে আমার ইমান নিয়ে ও প্রশ্ন তুলেছেন অনেকে, ভাবতে ই স্তব্ধ হয়ে গেলাম আমি।
জামাত এর বিরূদ্ধে কথা বললে ই কি এমন কথা শুনতে হবে?!!!!!!!!!!!!!!!
পরে নিজেকে এই ভেবে শান্তনা দেই শোলাকিয়ার ইমাম যার পিছনে লাখো মুসল্লি নামাজ পড়ে সেই ইমাম কে নিয়ে বাজে কথা বলতে ও তারা পিছ পা হয় নাই। সে খানে আমি কি।
অনেক মাওলানা কে তারা এই ভাবে বাজে মন্তব্য করেছে।
শুধু একটা ই কথা যারা মসজিদ এ আগুন দেয় তারা ইসলামের শত্রু।
যারা পতাকা পোড়ায় তারা দেশের শত্রু।
আমার ইসলামকে বাচাতে , আমার দেশ কে বাচাতে এই মুহুর্তে এদের শাস্তি দিতে হবে।
রাজাকার এর ফাঁসি না হলে লাখো শহীদ এর রক্তে ভেজা স্বাধীন দেশে আমাদের দায় থেকে যাবে।
শহীদ দের কে আমরা কি জবাব দিবো?

পতাকা যারা ছিড়ছে তাদের কাওকে কি শাস্তির আওতায় আনা হইছে কিনা এখন পর্যন্ত জানতে পারি নাই। আমাদের প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো উত্তর পাই নাই।
শহীদেরা তাকিয়ে আছে তাদের রক্তে অর্জিত পতাকা অবমাননা কারীদের কি শাস্তি হয় দেখার জন্য।

আমি কোন দল বুঝি না রাজনীতি বুঝি না।
শুধু বুঝি আমি আমার দেশ টা কে অনেক ভালোবাসি।
রাজাকার মুক্ত,
স্বাধীনতা বিরোধী ব্যতিত একটা সুন্দর দেশ দেখতে চাই।

জাতির পতাকা খামছে ধরেছে সেই পুরোনো শকুন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×